,

এসবির প্রধান হলেন অতিরিক্ত আইজিপি গোলাম রসুল

news-image

নিজস্ব প্রতিবেদন : পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসাবে দায়িত্ব পেয়েছেন মো. গোলাম রসুলকে। পাশাপাশি তাকে ডিআইজি থেকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) করা হয়েছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশের বিশেষ শাখার ডিআইজি মো. গোলাম রসুলকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) করে একই বিভাগে পদায়ন করা হয়েছে।

এর আগে ১৮ ডিসেম্বর এক প্রজ্ঞাপনে ঢাকা পুলিশ স্টাফ কলেজের ডিআইজি গোলাম রসুলকে এসবিতে পদায়ন করা হয়। একই প্রজ্ঞাপনে এসবির তত্কালীন প্রধান অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলামকে অ্যান্টি-টেরোরিজম ইউনিটে (এটিইউ) পদায়ন করা হয়।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?