,

ছাত্রলীগ নেত্রী বেনজীর হোসেন নিশি গ্রেফতার

news-image

জেলা প্রতিনিধি : নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশিকে গ্রেফতার করেছে পুলিশ। সাতক্ষীরার দেবহাটা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (১৩ জানুয়ারি) রাতে দেবহাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ভোরের দিকে দেবহাটা উপ-স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী রাশিদুল ইসলামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বেনজীর হোসেন নিশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের সাবেক সভাপতি। এছাড়া তিনি সাতক্ষীরার শ্যামনগরের নকিপুরের আব্দুল্লাহ আল মামুন ওরফে বালু মামুনের স্ত্রী।

৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন নিশি। তার বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন এলাকায় একাধিক মামলা রয়েছে।

এর আগে দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজ থেকে বেনজীর হোসেন নিশিকে গ্রেফতারের খবর জানানো হলেও সাতক্ষীরা জেলা পুলিশের কোনো উইং গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করতে পারছিল না।

আহসানুর রহমান রাজীব/জেডএইচ/

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর