,

সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে

news-image

জেলা প্রতিনিধি : কারা নির্বাচনে অংশ নিতে পারবে তা সংস্কার কমিশনের প্রতিবেদনের ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

শনিবার (১১ জানুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউজে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন করে পরিকল্পনা করবে নির্বাচন কমিশন। তার ওপর নির্ভর করবে কারা নির্বাচনে অংশ নিতে পারবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা বাস্তবায়ন কঠিন জানিয়ে সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অনেকগুলো ধাপ রয়েছে, যেগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা প্রায় অসম্ভব।

ভোটার আইডি কার্ড সংশোধনে আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান সিইসি। এছাড়া পর্যায়ক্রমে সব প্রবাসীকেই ভোটার হিসেবে তালিকাভুক্ত করার প্রক্রিয়াও চলমান বলে জানান তিনি।

সিলেট সার্কিট হাউজে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম।

আহমেদ জামিল/এফএ/এএসএম

 

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?