উত্তরা পূর্ব থানা থেকে পালালেন গ্রেফতার হওয়া সাবেক ওসি

news-image

জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়েছেন গ্রেফতার হওয়া সাবেক ওসি শাহ আলম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি মামলায় উত্তরা পূর্ব থানা পুলিশ তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এর মধ্যেই তিনি কৌশলে পালিয়ে যান।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে উত্তরা-পূর্ব থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, একজন পুলিশ কর্মকর্তা থানা থেকে পালিয়ে গেছেন বলে শুনেছি। তবে এ বিষয়ে নির্দেশনা দেওয়া আছে ওসির সঙ্গে কথা বলার ব্যাপারে।

জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম। গত ১ আগস্ট উত্তরা পূর্ব থানায় যোগদান করেছিলেন তিনি।

এ বিষয়ে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সাবেক ওসি শাহ আলম পালানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার একজন কর্মকর্তা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় গত ২ সেপ্টেম্বর শাহ আলমের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় গতরাতে তাকে গ্রেফতার করা হয়।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এমন সময় তিনি কৌশলে পালিয়ে যান।

বিষয়টি জানার পর থেকে তাকে পুনরায় গ্রেফতারের প্রক্রিয়া চলছে। এ ঘটনার দায়িত্বের অবহেলা কারণে দায়িত্বরত একজন এএসআইকে সাসপেন্ড করা হয়েছে। ওই এএসআইয়ের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

এ জাতীয় আরও খবর

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অভিনেতা সোহেল খান আর নেই

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী