,

শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। নামপ্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে বুধবার (৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়েছে, বাংলাদেশে তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান ৭৭ বছর বয়সী হাসিনা। ওইদিন হিন্দন বিমানঘাঁটিতে পৌঁছানোর পর থেকেই যোগাযোগবিচ্ছিন্ন রয়েছেন তিনি। তবে সূত্রগুলো জানিয়েছে, শেখ হাসিনাকে দিল্লির একটি নিরাপদ স্থানে রাখা হয়েছে

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গত ২৩ ডিসেম্বর একটি অস্বাক্ষরিত কূটনৈতিক পত্রের মাধ্যমে হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে। জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনার পাসপোর্টও বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।

এ অবস্থায় হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারতে থাকার সুবিধার্থে সম্প্রতি শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। তবে সূত্রগুলো স্পষ্টভাবে বলেছে, ভারতে শরণার্থীদের বিষয়ে কোনো সুনির্দিষ্ট আইন না থাকার কারণে হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে কিছু বলা হচ্ছে না।

খবরে আরও বলা হয়েছে, শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর সঙ্গে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও জড়িত। এ ধরনের পদক্ষেপে সাধারণত মন্ত্রণালয়টির অনুমোদন প্রয়োজন হয়। স্থানীয় বিদেশি নিবন্ধন অফিসের (এফআরআরও) মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

 

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে