,

যে বিভাগে বৃষ্টি হতে পারে

news-image

নিজস্ব প্রতিবেদক : তিন দিন থেকে সারাদেশে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত রয়েছে। দিনের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আজও দেশের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। এ অবস্থায় আজ দেশের রংপুর বিভাগে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

সংস্থাটি জানিয়েছে, আজ সোমবার (৬ জানুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রংপুর বিভাগের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়াও মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারী কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ ওমর ফারুজ জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এসময় সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

তিনি বলেন, আগামী বুধবার থেকে আবারও সারাদেশে ভারী শীত পড়তে পারে। এসময় রাতের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি পর্যন্ত। দিনের তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি পর্যন্ত।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায়। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস।

 

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে