শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে প্রশিক্ষণে যাচ্ছেন না ৫০ বিচারক, অনুমতির প্রজ্ঞাপন বাতিল

news-image

অধস্তন আদালতের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তা ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি এবং স্টেট জুডিসিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য যাচ্ছেন না। তাদের এ সংক্রান্ত অনুমতির প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।

ভারতে প্রশিক্ষণের অনুমতি বাতিল করে রোববার (৫ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অনুমতি বাতিলের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ভারতের ভূপালের ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি এবং একটি স্টেট জুডিসিয়াল একাডেমিতে আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দিয়ে গত ৩০ ডিসেম্বর একটি প্রজ্ঞাপন জারি করা হয়।বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক ওই প্রজ্ঞাপনটি আজ (রোববার) বাতিল করা হলো।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওইদিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যান। মূলত এরপর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে।

এরমধ্যে বাংলাদেশের ৫০ জন বিচারক প্রশিক্ষণ নিতে ভারতে যাচ্ছেন, এই সংবাদ প্রকাশিত হওয়ার পর তা ব্যাপক বিতর্কের জন্ম দেয়। এর পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিলো আইন মন্ত্রণালয়।

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের