,

দুদিন পর ঢাকার আকাশে দেখা মিললো সূর্যের

news-image

নিজস্ব প্রতিবেদক : দুদিন পর কুয়াশার চাদর ভেদ করে ঢাকায় সূর্যের দেখা মিলেছে। সকাল থেকে ঘনকুয়াশা থাকলেও সূর্যের হাসিতে কুয়াশা কিছুটা কমছে। স্বস্তি ফিরছে নগরীর জনজীবনে। আজ দিনের তাপমাত্রা বেড়ে শীত কিছুটা কমতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার (৪ জানুয়ারি) ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। যদিও গতকাল শুক্রবার ঢাকার তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জাগো নিউজকে বলেন, সূর্য ওঠায় কুয়াশার পুরুত্ব কমেছে। সূর্যের তাপে মানুষের মাঝে স্বস্তি ফিরবে। আগামীকালও সূর্য উঠতে পারে। তবে ঘন কুয়াশা থাকবে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

তিনি বলেন, আজ ঢাকায় দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

 

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে