,

রাফসানের সঙ্গে ঘর বাঁধবেন স্পর্শিয়া

news-image

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল স্পর্শিয়া। পারিবারিকভাবেই এই বিয়ে হতে যাচ্ছে বলে জানান তিনি। স্পর্শিয়া বলেন, ‘সামনের একটি শুভ ‍দিন দেখে বাগদান অনুষ্ঠিত হবে। এখনো বাগদানের তারিখ নির্ধারণ করা হয়নি।’
স্পর্শিয়ার হবু বর রাফসান টিভি নাটক নির্মাণের সঙ্গে যুক্ত। প্রেমের বিয়ে কি না জানতে চাইলে স্পর্শিয়া বলেন, ‘পারিবারিকভাবে পছন্দ করেই এই বিয়ে অনুষ্ঠিত হচ্ছে। রাফসানের পরিবার থেকে বিয়ের প্রস্তাব পাঠানো হয়েছে। আমাদের পরিবার সেখানে সম্মতি জানিয়েছেন।’
রাফসানের সঙ্গে আগে থেকেই বন্ধুত্ব ছিল বলে জানান স্পর্শিয়া। তিনি বলেন, ‘রাফসানের সঙ্গে আগে থেকেই বন্ধুত্ব ছিল। পারিবারিকভাবে আমাদের একসঙ্গে সংসার করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। সামনের দিনগুলোতে আমরা ভালো কিছু কাজেরও পরিকল্পনা করছি।’
হবু বর প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, ‘রাফসান তো টিভি নাটক নির্মাণের সঙ্গে যুক্ত। আমি অভিনয় করি। দুজনে মিলে ভালো কিছু কাজ করব। আশা করছি সামনের দিনগুলোতে ভালো কিছু হবে।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ