,

এক বছরে খুলনায় ডেঙ্গু আক্রান্ত দেড় হাজার, মৃত্যু ১৭

news-image

জেলা প্রতিনিধি : খুলনায় ২০২৪ সালে ডেঙ্গুর প্রকোপ ছিল তীব্র। এই এক বছরে দেড় হাজার মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মৃত্যু হয়েছে ১৭ জনের। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে বেসরকারি হাসপাতালেও চলেছে ডেঙ্গুরোগীর চিকিৎসা।

খোঁজ নিয়ে জানা যায়, ২০২৪ সালের ১৭ আগস্ট পর্যন্ত খুলনায় ১৮৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। এরমধ্যে মৃত্যু হয়েছিল চারজনের। আগস্টের পর থেকেই মূলত ডেঙ্গুর প্রকোপ শুরু হয়। পরের চার মাসে খুলনায় প্রায় ১২০০ জন ডেঙ্গু আক্রান্ত হন।

৩১ ডিসেম্বর পাওয়া তথ্যমতে, খুলনায় গত বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৩৩ জন এবং মোট মৃত্যু হয়েছে ১৭ জনের।

এরমধ্যে আগস্ট ও সেপ্টেম্বরে খুলনায় ডেঙ্গুর কারণে অতিরিক্ত চাহিদায় আইভি স্যালাইনের সংকট দেখা দেয়। ওই সময় সরকারি হাসপাতালগুলোতে স্যালাইনের সরবরাহ ছিল কম। ফলে বাড়তি দাম দিয়ে বাইরে থেকে স্যালাইন কিনতে হয়েছে রোগীদের। ৮৭ টাকার স্যালাইন ২০০-২৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এরমধ্যে ১৪ সেপ্টেম্বর হাসপাতালে ৩ হাজার লিটার স্যালাইন এলেও চিকিৎসাধীন থাকা রোগীর তুলনায় তা ছিল খুবই সামান্য।

অন্যদিকে, মশক নিধনে সে সময় খুলনা সিটি করপোরেশনের কার্যকর ভূমিকা ছিল না। জনবহুল স্থানে জনসচেতনতায় কয়েকদিন মাইকিং করলেও ফগার মেশিন বা অন্যান্য মাধ্যমে মশক নিধনে তেমন কার্যকর ব্যবস্থা নিতে দেখা যায়নি।
খুলনার ডেপুটি সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন বলেন, এখন জেলায় ডেঙ্গুর প্রকোপ অনেকটা কমেছে। ফলে হাসপাতালগুলোয় ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তিও কমেছে।

মো.আরিফুর রহমান/জেডএইচ/জিকেএস

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর