,

পিএসএলের ড্রাফটে ৩০ বাংলাদেশি!

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে নাম জমা দিয়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার। লিগ কতৃপক্ষ আগেই জানিয়েছিল, এই তালিকায় আছেন মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। এবার ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, সবমিলিয়ে ৩০ বাংলাদেশি ক্রিকেটার থাকতে পারেন পিএসএলের ড্রাফটে।

আগামী ৮ এপ্রিল পাকিস্তানে শুরু হবে পিএসএল। তার আগে ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএলের ড্রাফট। সেখানেই নাম দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের এক ঝাঁক ক্রিকেটার। সাকিব-মুস্তাফিজদের সঙ্গে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, লিটন দাস, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও হাসান মাহমুদ।

এরই মধ্যে গতির ঝড় তুলে আলোড়ন তুলেছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। তিনিও নাম দিয়েছেন পিএসএলের ড্রাফটে। সেই সঙ্গে বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও থাকছেন পিএসএলের ড্রাফটে।

এছাড়া শেখ মেহেদী, মেহেদী হাসান মিরাজ, রিপন মন্ডল, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, জাকের আলী, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ ও নাসুম আহমেদ থাকছেন পিএসএলের ড্রাফটে।

পিএসলের ড্রাফটে নাম দেয়া বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা-

সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, লিটন দাস, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্ত, শেখ মেহেদী, মেহেদী হাসান মিরাজ, রিপন মন্ডল, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, জাকের আলী, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন অপু, রনি তালুকদার, রুয়েল মিয়া, সাইফ হাসান, শামীম পাটোয়ারি, শহিদুল ইসলাম ও তানজিদ হাসান তামিম।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে