বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেলের ৩ আরোহীর

news-image

জেলা প্রতিনিধি : রাজশাহীতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যার পর মোহনপুর উপজেলার কেশরহাটের কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তাদের বাড়ি নওগাঁয় বলে জানা গেছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যার পর মোহনপুর উপজেলার কেশরহাটের কালিতলা এলাকায় একটি ট্রাক দুটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থালেই তিনজনের মৃত্যু হয়। তাদের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আইনগত ব্যবস্থা শেষে মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।

সাখাওয়াত হোসেন/এসআর/জিকেএস

 

এ জাতীয় আরও খবর

কঙ্গো ভয় কাটিয়ে শেষ ষোলোয় ইংল্যান্ড

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যের সঙ্গে ফুটবলের রোমাঞ্চ নিয়ে আসছে ‘ইত্যাদি’

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

কঙ্গোর বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে ইংল্যান্ড

নামকাওয়াস্তে নয়, জুলাই গণঅভ্যুত্থান বাস্তবায়ন দরকার: নাহিদ ইসলাম

সীমান্ত নয়, সাইবার নিরাপত্তাই এখন বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

দেশে আইসিইউ সংকট ভয়াবহ: ডা. জুবাইদা রহমান

নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন

পরীক্ষার পথে বাসচাপায় স্কুলছাত্র নিহত, আহত বাবা

বেনজীরের দুর্নীতি মামলায় আরও ৬ সাক্ষীর জবানবন্দি