বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিপজলের ফেরা অনিশ্চিত!

news-image

একসঙ্গে ৯ ছবি নিয়ে সিনেমায় ফিরছেন বলে যে আওয়াজ নায়ক প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল দিয়েছিলেন, দিনে দিনে সেই আওয়াজ ফাঁকায় পরিণত হচ্ছে। কারণ, ঘোষণার পর তার ফেরার কোন লক্ষণ দেখছে না চলচ্চিত্র শিল্প। নতুন ছবি তো পরের কথা, দীর্ঘদিন ধরে আটকে থাকা ‘সৌভাগ্য’ ছবিটিকেও তিনি শেষ করছেন না অজানা কারণে। এফ আই মানিক পরিচালিত এ ছবিতে ডিপজল জুটি বাঁধেন প্রিয়দর্শিনী মৌসুমীর সঙ্গে। আরও একজন নতুন নায়িকাও উপহার দিয়েছিলেন। কিন্তু ৯০ ভাগ শুটিং শেষ হওয়ার পরও ছবির কাজ শেষ করতে পারেননি পরিচালক এফ আই মানিক। এর কারণটাও তিনি জানেন না। এ ছাড়া ডিপজল প্রযোজিত ও অভিনীত এফ আই মানিক পরিচালিত আরেক ছবি ‘এ দেশ তোমার আমার’ও দীর্ঘদিন সেন্সর বোর্ডে আটকা পড়ে আছে। এ ছবিটি নিয়েও ডিপজলের কোন মাথাব্যথা নেই। এসব বিষয়ে প্রশ্ন করলে তার উত্তর একটাই- এক-দুটি ছবি দিয়ে কিছুই হবে না। অনেক ছবি একসঙ্গে বানাতে হবে। উত্তর সব সময় একটাই দিলেও ছবি বানানোর কোন লক্ষণ দেখা যাচ্ছে না। এতে চলচ্চিত্র শিল্পের কাছে ডিপজলের ফেরাটা অনিশ্চিতই মনে হচ্ছে। অথচ তিনি প্রথমে নায়ক হিসেবে চলচ্চিত্রে পদার্পণ করেন মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘টাকার পাহাড়’ ছবির মাধ্যমে। তবে তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি আবিদ হাসান বাদল পরিচালিত ‘হাবিলদার’। তারপর বেশ কয়েক বছর বিরতি শেষে ভিলেন হয়ে ফিরেন কাজী হায়াৎ পরিচালিত ‘তেজী’ ছবির মাধ্যমে। চলচ্চিত্র শিল্পে রীতিমতো ঝড় তোলেন ভিলেন ডিপজল। ‘আম্মাজান’, ‘ধর’, ‘কষ্ট’, ‘কুখ্যাত খুনি’, কঠিন বাস্তব’সহ অসংখ্য সুপারহিট ছবির ভিলেন থাকা অবস্থায় আবারও বিরতি ডিপজলের। কয়েক বছর পর নতুনরূপে ফিরেন এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবির মাধ্যমে। এবার গল্পের নায়ক তিনি। আবারও ঝড় তুললেন। ‘চাচ্চু’, ‘দাদী মা’, ‘আমার স্বপ্ন আমার সংসার’, ‘রিকশাওয়ালার ছেলে’, ‘মায়ের চোখ’, ‘এক জবান’, ‘জমিদার’ ইত্যাদি ছবির ব্যাপক সাফল্য ডিপজলকে অন্যতম সেরা নায়কে পরিণত করে। সেই সূত্র থেকেই ‘সৌভাগ্য’র শুটিং শুরু। কিন্তু তারপর আবার বন্ধ। সঠিক কারণ কেউই জানে না। নিজেই বারবার ফেরার কথা বললেও ফিরছেন না। কেন ফিরছেন না সেটা একমাত্র ডিপজল ছাড়া আর কেউ জানেন না।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা