,

আন্দোলন প্রত্যাহার করলেন ট্রেইনি চিকিৎসকরা

news-image

নিউজ ডেস্ক : ভাতা বাড়ানোর ঘোষণার পর আন্দোলন থেকে সরে গেলেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। নতুন করে ভাতা বৃদ্ধি করার প্রজ্ঞাপন মেনে নিয়ে আন্দোলন স্থগিত ঘোষণা করেছেন আন্দোলনকারীরা।

সোমবার (৩০ ডিসেম্বর) প্রজ্ঞাপন জারির পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন মিলনায়তনে আন্দোলনকারী ট্রেইনি চিকিৎসকরা নিজেদের মাঝে আলোচনায় এ সিদ্ধান্ত নেন।

প্রজ্ঞাপন অনুযায়ী ,২৩ ডিসেম্বর থেকে ২৫ হাজার থেকে ৫ হাজার বেড়ে ৩০ হাজার টাকা ভাতা কার্যকর হয়েছে। এছাড়া আগামী ১ জুলাই থেকে আরো ৫ হাজার বেড়ে ৩৫ হাজার ভাতা হবে ট্রেইনি চিকিৎসকদের।

ডক্টর মুভমেন্ট ফর জাস্টিসের সভাপতি ড. জাবির হোসেন বলেন, আমরা সরকারের দেওয়া প্রজ্ঞাপন মেনে নিচ্ছি এবং আগামীকাল সকাল ৮ টা থেকে আমরা কাজে ফিরে যাবো। আমরা মনে করি সরকার কথা রাখবে। যদি কোনো কারণে জুলাই থেকে ৩৫ হাজার টাকা কার্যকর না হয় এবং ভবিষ্যতে দ্রব্যমূল্যের দামের তারতম্য অনুযায়ী ভাতা বৃদ্ধিকরণ না হয় আরও কঠিন আন্দোলন করতে বাধ্য হবো।

এএএম/এসএনআর

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ