,

৪ জানুয়ারি সভা-সমাবেশের কর্মসূচি নেই : বিএএসএ

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ৪ জানুয়ারি সভা-সমাবেশের কর্মসূচি নেই বলে জানিয়েছে প্রশাসন ক্যাডারদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএএসএ)। প্রশাসন ক্যাডারের সদস্যদের এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেছে সংগঠনটি।

শনিবার (২৮ ডিসেম্বর) সংগঠনের মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমান এবং সভাপতি ড. মো. আনোয়ার উল্ল্যাহর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত সংবাদ ও ফেসবুক পোস্টে আগামী ৪ জানুয়ারি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন কর্তৃক একটি সমাবেশ আয়োজনের খবর প্রচার ও শেয়ার করা হচ্ছে। প্রকৃতপক্ষে বিএএসএ ৪ জানুয়ারি কোনো সভা বা সমাবেশ আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বা সিদ্ধান্ত গ্রহণ করেনি। প্রশাসন ক্যাডার সদস্যদের এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো। সংগঠনের সদস্যরা আইন কানুন ও সরকারি বিধি-বিধান মেনে নিজেদের ন্যায্য এবং যৌক্তিক দাবি তুলে ধরার বিষয়ে সচেতন রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ