,

১১ বছর পর দেশে ফিরলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক

news-image

অনলাইন ডেস্ক : বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। ছবি ভিডিও থেকে নেওয়া। দীর্ঘ ১১ বছর পর দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এই তথ্য নিশ্চিত করে তার এক সময়ের জুনিয়র অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির বলেন, সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফিরেছেন।

বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।

এ সময় তিনি জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে তিনি বলেন, ‘বাংলাদেশ আমার জন্মভূমি। এই শহর আমার শহর। দীর্ঘ ১১ বছর পর দেশে আসতে পেরে আমি শুকরিয়া আদায় করছি।’ রাজনীতিতে সক্রিয় হওয়ারে প্রশ্নে তিনি বলেন, ‘আইন অঙ্গনে থেকে দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই।

’ তিনি দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তার সঙ্গে জামায়াত নেতা সেলিম উদ্দিন ও আইনজীবী মুহাম্মদ শিশির মনির সেখানে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ