,

রাজশাহীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

news-image

জেলা প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আবু হানিফ (২৫) ও তার স্ত্রী ফাতেমা খাতুন (২০) এবং যুথি খাতুন (১৪)।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, দুপুরে মোটরসাইকেলে করে আবু হানিফ তার স্ত্রী ও শালিকে নিয়ে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথে শিবপুরের কাছে পৌঁছালে একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই আবু হানিফ ও তার শালি যুথির মৃত্যু হয়। আহত ফাতেমাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে মারা যান তিনি।

এ ঘটনায় মামলা হবে বলে জানান ওসি।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর