,

চারদিন ধরে দেখা নেই সূর্যের, জবুথবু জয়পুরহাট

news-image

জেলা প্রতিনিধি : জয়পুরহাটে গত চারদিন ধরে সূর্যের দেখা নেই। ঘন কুয়াশা আর মৃদু শৈতপ্রবাহের কারণে দিন দিন বাড়ছে শীতের প্রকট। প্রতিদিন কমছে দিন ও রাতের তাপমাত্রা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল থেকে সারাদিন সূর্যের দেখা পাওয়া যায়নি। ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিক। কোথাও কোথাও পড়ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে নওগাঁর আবহাওয়া অফিস। দিনভর হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। এতে দিনমজুর, কৃষি শ্রমিকসহ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ দেখা দিয়েছে।

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মিনিগাড়ি গ্রামের আব্দুর রাজ্জাক জাগো নিউজকে বলেন, গত চারদিন থেকে শীতের কারণে বাড়ি থেকে বের হতে মন চাচ্ছে না। এরপর জীবিকার তাগিদে বাইরে যেতে হচ্ছে।

নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিসের কর্মকর্তা হামিদুল হক জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর