,

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

news-image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ও গোমস্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে শিবগঞ্জ উপজেলার ছত্রজিতপুর ও গোমস্তাপুর উপজেলার তেঁতুলতলা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর কালিনগর গ্রামের মো. মিজানুর রহমান (৪৫) ও তার ছেলে সাগর হোসেন (১৮) এবং গোমস্তাপুর উপজেলার খোদা বক্সের ছেলে বাবর আলী (২৮)।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, দুপুর সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কের ছত্রাজিতপুর বহালাবাড়ি এলাকায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হন। মরদেহ উদ্ধার করা হয়েছে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল বাসার বলেন, বাবর আলী নিজ বাড়ি থেকে ভ্যান নিয়ে রহনপুরের দিকে যাচ্ছিলেন। তেঁতুলতলা এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন এই ভ্যানচালক।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর