,

সীমান্তে বিজিবির হাতে এক ভারতীয় আটক

news-image

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে নাজির উদ্দিন কার্তিক (২৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকালে উপজেলার বাংগাবাড়ি বিওপির সীমান্ত পিলার ২০৪/এমপি হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কেতাব বাজার থেকে তাকে আটক করা হয়।

আটককৃত নাজির উদ্দিন কার্তিক ভারতের বিহার জেলার আবাদপুর থানার গোবিন্দপুর গ্রামের মৃত মছির উদ্দিনের ছেলে।

নওগাঁ-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমান জানান, সকালে বাংগাবাড়ি বিওপির সদস্যরা টহল দিচ্ছিল। এ সময় নাজির উদ্দিন কার্তিকের গতিবিধি সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তিনি ভারতীয় নাগরিক। এ সময় তিনি বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেননি। পরে তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, নাজির উদ্দিন কার্তিককে তল্লাশি চালিয়ে ১০ ভারতীয় রুপি এবং বাংলাদেশি নগদ ২৫০ টাকা পাওয়া যায়। বিজিবি জানায়, জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, গত ১০ দিন পূর্বে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর