,

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো তিনজনের

news-image

জেলা প্রতিনিধি : নওগাঁ সদর ও মহাদেবপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাকচালকসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শহরের পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এবং ভোর ৫টায় মহাদেবপুর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের রাণীপুকুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

এসব দুর্ঘটনায় নওগাঁ সদর উপজেলার ভবানীগাছী দেওয়ানপাড়া গ্রামের মৃত কুদরত প্রামাণিকের ছেলে আবুল কাশেম (৭৫) এবং গাইবান্ধা সদর উপজেলার কামারনাই গ্রামের সামছুল আলমের ছেলে সুমন মিয়ার (৪০) পরিচয় জানা গেলেও আরেকজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের জাগো নিউজকে বলেন, সকালে পল্লি বিদ্যুৎ সমিতির সামনে রাস্তার এক পাশ দিয়ে হেঁটে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন বৃদ্ধ আবুল কাশেম। ওই সময়ে নওগাঁ শহর অভিমুখী দ্রুতগতির একটি পিকআপ তাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কাশেমের মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা ঘাতক পিআকআপ আটকে দিলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থ্যা গ্রহণের প্রক্রিয়া চলমান।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী জাগো নিউজকে বলেন, খড়বোঝাই একটি ট্রাক নিয়ে ভোরে নওগাঁ হয়ে রাজশাহী অভিমুখে যাচ্ছিলেন ট্রাকচালক সুমন মিয়া। পথে রাণীপুকুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক সুমন ও তার হেলপার মারা যান। দুর্ঘটনার খবর পাওয়ার পর সকালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। নিহত হেলপারের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর