,

মমর সংসারে ভাঙনের সুর

news-image


জাকিয়া বারী মমরএ সময়ে জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মমর সংসারে ভাঙনের সুর বেজে উঠেছে। দাম্পত্য জীবন কলহ ও মমর পরকীয়ার জের ধরে তার স্বামী নির্মাতা এজাজ মুন্নার সঙ্গে দিন দিন দূরত্ব বেড়েই চলেছে। তাই সম্প্রতি তারা আলাদা থাকছেন। সংসার ছেড়ে বাবার বাড়িতে গিয়ে উঠেছেন মম। 
এ প্রসঙ্গে স্বামীর সংসারে ফিরে না যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে মম বলেন, 'অনেক দিন ধরেই আমি এজাজ মুন্নার (স্বামী) সঙ্গে থাকছি না। আমি একা আছি। আর সেটাই আমার জন্য ভালো। এখন অনেক বেশি সুখে আছি। এক ছাদের নিচে সব সময় সুখ হয় না। আমি মনে করি একা থাকার মধ্যে অনেক আনন্দ আছে। সবকিছুর ঊধর্ে্ব হচ্ছে মানসিকভাবে ভালো থাকা। আমি ভালো আছি, আরো থাকব। আর সবাই যেন ভালো থাকে এ কামনাই করি।'
নির্মাতা শিহাব শাহীনের সঙ্গে প্রেম আছে কিনা এমন প্রশ্নের জবাবে মম জানান, 'শিহাব শাহীনের সঙ্গে আমার ভালো বন্ধুত্ব রয়েছে। এটা ঠিক যে তার চেয়েও বেশি কিছু। তবে এর পরিণতি নিয়ে তেমন কোন বৃহৎ পরিকল্পনা নেই। কিন্তু সম্পর্ক আছে, থাকবে।' এর আগে ২০১৩ সালে সেপ্টেম্বরে স্বামী এজাজ মুন্নার সঙ্গে সম্পর্কের টানাপড়েনের জের ধরে আত্মহননের পথ বেছে নিয়েছিলেন মম। অতিরিক্ত ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যার চেষ্টা চালান এ অভিনেত্রী। অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসেন শিহাব শাহীন। এদিকে টিভি মিডিয়ায় দীর্ঘদিন ধরেই পথ চলছেন লাক্সতারকা মম। পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। গেল ঈদুল ফিতরের একাধিক খ- নাটক ও টেলিছবিতে অভিনয় করেছেন মম। তার অভিনীত প্রতিটি নাটকই দর্শকপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। মমর ভাষ্য, 'এর আগের দুই ঈদে চলচ্চিত্রের শুটিংয়ের জন্য কোনো নাটকের কাজ করতে পারিনি। তবে এবার অনেক নাটকে অভিনয় করতে পেরেছি। প্রতিটি নাটকে দর্শকের সাড়া পেয়েছি। আমি সত্যিই খুব আনন্দিত। দর্শকের ভালো লাগাই কিন্তু আমার ভালো লাগা। কারণ আমরা শিল্পীরা বেঁচে থাকি দর্শকের কারণেই। তাই তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা সবসময়ই থাকবে। এদিকে ঈদের ছুটির পর মায়ের অসুস্থতার কারণে মম এখনো শুটিং শুরু করেননি। তবে আগামীকাল থেকে শুটিংয়ে যোগ দেবেন তিনি। চয়নিকা চৌধুরীর পরিচালনায় একটি খ- নাটকে অভিনয় করবেন তিনি। এতে তার সঙ্গে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন। এটি কোরবানির ঈদের জন্যই নির্মাণ হচ্ছে। অন্যদিকে, আপতত কোনো চলচ্চিত্রে নাম লেখাচ্ছেন না মম। মানসম্মত ছবি ছাড়া অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ