,

বাংলাদেশের প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক হারে নির্বাচন অসম্ভব : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দলের সংখ্যানুপাতিক হারে নির্বাচনের প্রস্তাব নাকচ করে দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক হারে নির্বাচন অসম্ভব৷

বুধবার (১৩ নভেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি৷

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের কাজ জনগণ কী চায় সেটা জানা৷ জনগণ এই মুহূর্তে সবার অংশগ্রহণে একটা নিরপেক্ষ নির্বাচন চায়। নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যত সংস্কার প্রয়োজন সেটাও করা দরকার৷ যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন করতে হবে৷ নির্বাচনের রোডম্যাপ সরকারকে দিতে হবে। অর্থনৈতিক দিকটাও সরকারকে গুরুত্ব দিতে হবে৷

বাংলাদেশের অর্জনকে ধ্বংস করে দেওয়ার সুনির্দিষ্ট কিছু ব্যক্তি চেষ্টা চালাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, আমাদের মাথার ওপরে সবচেয়ে বড় বিপদ আছে৷ ফ্যাসিবাদের যিনি প্রধান হোতা তিনি ভারতে অবস্থান করছে৷ আমাদের সতর্ক থাকা উচিত। তা না হলে জাতি হিসেবে আমরা অনেক বড় বিপদের মুখোমুখি হব৷

এর আগে জেলা বিএনপি কার্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন তিনি। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের