,

‘চলচ্চিত্রের জন্য আমি যোগ্য নই’

news-image

টিভি মিডিয়ায় দীর্ঘদিন ধরেই পথ চলছেন জনপ্রিয় অভিনেত্রী ও লাক্স-চ্যানেল আই সুপারস্টার জাকিয়া বারী মম। পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে আজকের ‘আলাপন’-এ কথা বলেছেন তিনি। তার সাক্ষাৎকারটি নিয়েছেন মারুফ কিবরিয়া



নাটকে এখন কেমন ব্যস্ততা যাচ্ছে?

এখন কোন কাজ করছি না। আমার মা অসুস্থ। তাকে নিয়েই ব্যস্ত আছি। কিছুদিন আগে থেকে তিনি অসুস্থ। তবে ৩রা আগস্ট থেকে শুটিংয়ে যোগ দেবো। চয়নিকা চৌধুরীর পরিচালনায় নাটকটিতে আমার সঙ্গে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন। এটি কোরবানির ঈদের জন্যই নির্মাণ হচ্ছে। 



ঈদে তো বেশ কটি নাটকে অভিনয় করেছেন। প্রশংসাও পেয়েছেন। কেমন লাগছে?

এর আগের দুই ঈদে চলচ্চিত্রের শুটিংয়ের জন্য কোন নাটকের কাজ করতে পারিনি। একটা আক্ষেপ থেকেই গেছে। তবে এবার আর সেটা হয়নি। অনেক  নাটকে অভিনয় করতে পেরেছি। প্রতিটি নাটক থেকে দর্শকের সাড়া পেয়েছি। আমি সত্যিই খুব আনন্দিত। দর্শকের ভাল লাগাই কিন্তু আমার ভাল লাগা। কারণ, আমরা শিল্পীরা বেঁচে থাকি দর্শকের কারণেই। তাই তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা সব সময়ই থাকবে। 



‘ছুঁয়ে দিলে মন’-এর পর আর কোন ছবিতে কাজ করার কথা শোনা যাচ্ছে না। কেন?

দেখুন চলচ্চিত্রে অভিনয় করার জন্য শুধু অভিনয় জানলেই হয় না। আরও অনেক কিছু দরকার। যা হয়তো আমার নেই। তাই সে জায়গা থেকে বলব আমি চলচ্চিত্রের জন্য যোগ্য নই। 



তাহলে আপনার যেসব জায়গায় দুর্বলতা রয়েছে সেটা কাটিয়ে উঠুন…

আমি আমার অভিনয় পেশাকে খুব ভালবাসি, সম্মান করি। তাই নিজের নৈতিক অবস্থান থেকে সরে গিয়ে এমন কিছু করতে চাই না যার কারণে আমার পেশাকে অসম্মান করা হবে। 



মিডিয়ায় একটা কথা প্রায়ই শোনা যায় নির্মাতা শিহাব শাহীনের সঙ্গে আপনার প্রেমের সম্পর্ক রয়েছে। এ ব্যাপারে বক্তব্য কি?

আমি আমার স্বামী এজাজ মুন্নার সঙ্গে থাকছি না অনেক দিন ধরেই। বিষয়টি সবারই জানা। তাই বলে আমাদের মধ্যে যোগাযোগ হচ্ছে না তা কিন্তু নয়। আর শিহাব শাহীনের সঙ্গে আমার ভাল বন্ধুত্ব। এটা ঠিক যে তার চেয়ে বেশি কিছুও। তবে এর পরিণতি নিয়ে তেমন কোন বৃহৎ পরিকল্পনা নেই। সম্পর্ক আছে, থাকবে।



তাহলে এজাজ মুন্নার সঙ্গে ঝামেলা চুকিয়ে নতুন করে সংসার করার ব্যাপারে কিছু ভাবছেন?

দেখুন, আমি একা আছি। আর সেটাই আমার জন্য ভাল। অনেক বেশি সুখে আছি। এক ছাদের নিচে সব সময় সুখ হয় না। আর আপনি দেখবেন একা থাকার মধ্যে অনেক মজা আছে। সবকিছুর ঊর্ধ্বে হলো ভাল থাকা। আমি ভাল আছি, আরও থাকবো। আর সবাই যেন ভাল থাকে এ কামনাই করি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ