শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে বিরাজনৈতিক প্রক্রিয়া চলছে: চুন্নু

news-image

নিজস্ব প্রতিবেদন : জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, দেশে আজ একটি বিরাজনৈতিক প্রক্রিয়া চলছে। কোনো একটি মহল দেশকে অস্থিতিশীল করার জন্য এ কাজে ছাত্রদের একটি অংশকে ব্যবহার করছে। যা কোনোভাবেই কাম্য নয়। অতীতে মাইনাস টু ফর্মুলা ব্যর্থ হয়েছে। এখন বিরাজনীতিকরণ করতে যে প্রক্রিয়া চলছে তাও ব্যর্থ হবে।

রোববার জাতীয় পার্টির বনানীর চেয়ারম্যানের কার্যালয়ে দলের অতিরিক্ত মহাসচিবদের সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন রেজাউল ইসলাম ভূঁইয়া, লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, আতিকুর রহমান আতিক, মোস্তফা আল মাহমুদ, মনিরুল ইসলাম মিলন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, এটিইউ তাজ রহমান, জহিরুল ইসলাম রুবেল, জসীমউদ্দিন ভূঁইয়া, আরিফুর রহমান খান।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, দেশে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। এদিকে সরকারকে জোর দৃষ্টি দিতে হবে। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় এবং খুলনার কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনায় তিনি নিন্দা জানান। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

 

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের