,

১৬ বছরে ৮০০ বার আদালতে হাজিরা দিয়েছি : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে ৮০০ বার আদালতে হাজিরা দিয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

আজ রবিবার ঢাকার কোর্ট রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে (সিআরইউ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আলতাফ হোসেন বলেন, আমার বিরুদ্ধে কত মামলা আছে সেটা নিজেও জানি না। বিগত সরকার আমলে গ্রেপ্তার হওয়ায় আদালতে যাওয়া ছিল প্রতিদিনের ঘটনা।

কারাগারে গিয়েছি বহুবার। একবার একটানা আটক ছিলাম ১৮ মাস। পরে ছিলাম পাঁচ মাস। কারাগারে যাওয়ার অনেক স্মৃতি এখনো মাথায় রয়েছে। তবে সব কয়টি মামলা ভুয়া ও মিথ্যা ছিল।

তিনি আরো বলেন, বিগত সরকার ছিল প্রতিহিংসাপরায়ণ। তারা যে অন্যায় করেছে, মানবিকতার কারণে সেটা আমরা তাদের ওপর করতে চাই না। আইনগতভাবে তাদের বিচার হোক সেটাই চাই।

তারা প্রতিটা প্রতিষ্ঠানের মাথা থেকে গোড়া পর্যন্ত পচিয়ে ফেলেছিল। ঘুষ, দুর্নীতিসহ নানা অপরাধ তারা করেছিল।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের