,

পরীক্ষা দিতে এসে কারাগারে ছাত্রলীগ নেত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : পরীক্ষা দিতে শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস তামান্না পিয়া। রবিবার (২৭ অক্টোবর) বিকেলে রাজশাহী সরকারি মহিলা কলেজের পরীক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশ পিয়াকে বোয়ালিয়া থানায় নেয়।

জানা গেছে, আটক ছাত্রলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌস তামান্না ওরফে পিয়া রাজশাহী মহানগর ছাত্রলীগের উপ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও রাজশাহী কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী।

কলেজ সূত্রে জানা যায়, জান্নাতুল ফেরদৌস তামান্না পিয়া ডিগ্রি পরীক্ষা দিতে যান। পরীক্ষা চলাকালীন পাশের সিটে বসা পরীক্ষার্থীরা পিয়াকে চিনতে পারেন। বিষয়টি জানাজানি হলে সাধারণ ছাত্রীরা ও ছাত্রদলের সদস্যরা একত্রিত হয়ে পরীক্ষার হলের বাইরে অবস্থান নেন। পরীক্ষা শেষে সাধারণ ছাত্রীরা পিয়াকে আটক করে পুলিশে দেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‘পিয়ার নামে বোয়ালিয়া থানায় বিস্ফোরক মামলা রয়েছে। এই মামলায় তাকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন।’

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর