শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আরেক কেন্দ্রীয় নেতা গ্রেফতার

news-image

নিজস্ব প্রতিবেদন : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কবি নজরুল সরকারী কলেজের শিক্ষার্থী ইকরাম হোসেন কাউসার ও সোহরাওয়ার্দী সরকারী কলেজের শিক্ষার্থী ওমর ফারুক হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য বিষয়ক উপ-সম্পাদক আজহারুল হক ফরাজীকে গ্রেফতার করেছে ডিএমপির সূত্রাপুর থানা পুলিশ।

শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে সূত্রাপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

সূত্রাপুর থানা সূত্রে জানা যায়, আজহারুল হক ফরাজী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইকরাম ও ওমর ফারুক হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি। ভিকটিম ইকরাম ও ওমর ফারুক গত ১৯ জুলাই সকালে সূত্রাপুর থানার কবি নজরুল সরকারী কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী সরকারী কলেজের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ গ্রহণ করে।

শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগসহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নির্বিচারে গুলি চালালে ইকরাম হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। ওমর ফারুক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। আহত ওমর ফারুককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২০ আগস্ট বাদী নাসরিন বেগম নামের একজন সচেতন নাগরিকের অভিযোগের প্রেক্ষিতে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা রুজু হয়।

থানা সূত্রে আরো জানা যায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শনিবার সন্ধ্যায় সূত্রাপুর থানা এলাকায় অভিযান পরিচালনা আজহারুল হক ফরাজীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের