আজ দেশে ফিরছেন মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদন : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার দেশে ফিরবেন। রাত ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার দেশে ফেরার কথা রয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১১ অক্টোবর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হন মির্জা ফখরুল।

বড় মেয়ে ডা. শামারুহ মির্জা ও তার পরিবারের সঙ্গে অবকাশ কাটাতে তিনি অস্ট্রেলিয়া যান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে ডা. শামারুহ মির্জা একজন চিকিৎসাবিজ্ঞানী। ২০০৬ সাল থেকে তিনি স্থায়ীভাবে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে বাস করছেন। পাশাপাশি তিনি একজন নারী অধিকার সংগঠক হিসেবেও পরিচিত।

এ জাতীয় আরও খবর

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অভিনেতা সোহেল খান আর নেই

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী