,

সাহস থাকলে দেশে এসে মামলা মোকাবিলা করুন

news-image

জ্যেষ্ঠ প্রতিবেদক : জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মামলা হয়েছে। এসব মামলার বিষয়ে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, সাহস থাকলে দেশে এসে মামলা মোকাবিলা করুন।

রোববার (২০ অক্টোবর) সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল পুনর্বহাল করে সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের রিভিউ নিষ্পত্তির পর এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা বলেন তিনি।

শেখ হাসিনাসহ অনেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের অনেকে পলাতক রযেছেন, এখন তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া কী হবে- এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, প্রথম কথা হলো এটা অ্যাটর্নি জেনারেল অফিসের সাবজেক্ট নয়। আইনের এন্টারপ্রিটেশন (ব্যাখ্যা) যদি বলেন, আমি যতটুকু বুঝি একটা গ্রেফতারি পরোয়ানা দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই গ্রেফতারি পরোয়ানা তামিল করতে যে শেখ হাসিনা কোথায় আছেন, সেটা যদি প্রসিকিউশন টিম জানে, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেটা এক্সিকিউট করার চেষ্টা করা যেতে পারে, এটা একটা অপশন।

তিনি বলেন, সেকেন্ড অপশন হলো ইন্টারপোলের সহায়তা নেওয়া যেতে পারে। শেখ হাসিনা যে দেশে আছেন সে দেশের আইনে ইন্টারপোল কাভার করে কি না তার জুরিকডিকশন কাভার করে কি না। এগুলো বিচার-বিবেচনা করে, এগুলো এটা হলো রাষ্ট্রীয়ভাবে।

অ্যাটর্নি জেনারেল বলেন, যেহেতু সাবেক প্রধানমন্ত্রীর কথা বলছেন ওনার নিজের বক্তব্য এক্সামিন করে দেখবেন সাহস থাকলে বাংলাদেশে এসে আদালতের সামনে এসে বিচারের মুখোমুখি হন। আশা করি উনি এটা বিশ্বাস করেন এবং এটা ওনার (সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার) জন্য ভালো হবে। ওনার বক্তব্য ওনি যে ফিলোসোফিতে বিশ্বাস করেন। প্রতিপক্ষের আসামি আদালতের সামনে এসে বিচারের মুখোমুখি হন।

গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিচারিক কার্যক্রম শুরুতেই শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে আরেক মামলায় ওবায়দুল কাদেরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি জারি করা হয়।

এদিন সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল পুনর্বহাল করে সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের রিভিউ নিষ্পত্তি করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে বিচারপতিদের অপসারণের ক্ষমতা ফিরলো সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের হাতে।

বিচারপতিদের অপসারণে সংসদের হাতে ক্ষমতা দিয়ে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ করে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার (রিভিউ) শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

 

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের