,

কলম্বিয়ার এই সুন্দরীকে মরতে হবে চীনে!

news-image

মাদক পাচারের অপরাধে কলাম্বিয়ার মডেল জুলিয়ানা লোপেজকে মৃত্যুদণ্ড দিল চীন। অভিযোগ, নিজের কম্পিউটারের ভিতর মাদক লুকিয়ে নিয়ে যাচ্ছিলেন ওই তরুণী। কথা ছিল বিউটি প্যাজেন্টে অংশগ্রহণ করার। তার বদলে বিদেশের আদালতে মৃত্যুদণ্ড পেলেন কলম্বিয়ার জনপ্রিয় মডেল ২২ বছরের জুলিয়ানা। গ্ল্যামার জগতের আলোকবৃত্ত ছেড়ে চিনের কারাগারে আপাতত ঠাঁই হয়েছে অভিযুক্ত তরুণীর। দুই সপ্তাহ আগে দেশ ছেড়ে এক সৌন্দর্য প্রতিযোগিতায় যোগ দিতে চীনে পাড়ি দেন জুলিয়ানা লোপেজ। চলতি সপ্তাহে 'মিস ওয়ার্ল্ড মেডেলিন' প্যাজেন্টে তাঁর অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু মাদক বহন ও পাচারের অভিযোগে গত ১৮ জুলাই গুয়াংঝৌ বিমানবন্দরে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, জুলিয়ানার হেফাজতে থাকা কম্পিউটার থেকে সাইকোঅ্যাক্টিভ ড্রাগ পাওয়া গেছে। চীনের আইন অনুযায়ী, এই অপরাধের সাজা মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। বিচারে তাঁর মৃত্যুদণ্ড ঘোষণা করেছে সে দেশের আদালত। এদিকে সফরের মাঝে জুলিয়ানার সঙ্গে যাবতীয় সংযোগ হারিয়ে ফেলে শেষে চীনে কলম্বিয়া দূতাবাসের শরণাপন্ন হয় তাঁর পরিবার। কলম্বিয়ার সংবাদপত্র 'এল তিয়েম্পো'কে দেওয়া সাক্ষাৎকারে তাঁরা জানিয়েছেন, এই মুহূর্তে আন্তর্জাতিক স্তরের কর্মকর্তাদের সাহায্যে জুলিয়ানাকে বাঁচানোর মরিয়া চেষ্টা চালাচ্ছেন তাঁরা। কলম্বিয়ার এক নারী ফুটবল দলের নিয়মিত সদস্য জুলিয়ানা লোপেজের কোচ আলেহান্দ্রো দুকে জানিয়েছেন, ছাত্রীকে উদ্ধার করতে তাঁর মা এবং এক আইনজীবীকে চীনে পাঠানোর খরচ তুলতে একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছে। তাঁর মতে, জুলিয়ানা খুব ভালো মেয়ে। পড়ুয়া, ক্রীড়াবিদ ও মডেল হিসেবে বরাবর তিনি জনপ্রিয়। বন্ধু লিজ হার্নান্ডেজ জানিয়েছেন, চীন থেকে মূলত পোশাক, টুকিটাকি জিনিস ও স্মারক কিনে এনে নিজের দেশে তা বিক্রি করার ইচ্ছে ছিল জুলিয়ানার। তাঁর কথায়, 'আমার মন বলছে যে ও দোষী নয়। আশা করি ও নির্দোষ প্রমাণ হোক এবং নিরাপদে দেশে ফেরে।' সূত্র: এই সময়

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ