আনুশকার ভুল বানান

news-image

আনুশকা শর্মাভুল বানানেও লেখো প্রিয়…। প্রেয়সীর চিঠির জন্য ব্যাকুল প্রেমিক হয়তো ভুল বানানের চিঠিও বুকে তুলে নেবে। কিন্তু দেশের একজন বড় তারকা দেশের বিখ্যাত রাষ্ট্রপতিদের একজনের নামের সঠিক বানান জানবেন না! প্রয়াত এ পি জে আবদুল কালামের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাতে গিয়ে উল্টো সমালোচনার মুখে পড়েছেন আনুশকা শর্মা। শ্রদ্ধা জানিয়ে করা টুইটে কালামের নামের শ্রাদ্ধ করে ছেড়েছেন পিকে তারকা। লিখেছেন, ‘এবিজে কালাম আজাদ!’ ব্যস, আর যায় কোথায়। আনুশকার দিকে ধেয়ে গেল সমালোচনা আর বিদ্রূপের তির। সেই টুইট মুছে সঠিক বানানে আবারও টুইট করেছেন আনুশকা। সেই সঙ্গে পাল্টা তির ছুড়েছেন এই বলে, ‘কিছু লোক আছে সব সময়ই তাঁর পিছে লেগে থাকে।’ রুপালি পর্দা থেকে প্রেমের সোনালি জীবন—সবখানে বৃহস্পতি তুঙ্গে থাকলেও টুইটারে যেন শনির দশা লেগেছে। কদিন আগেই আনুশকা হুমকি দিয়ে টুইট করেছিলেন, এরপর থেকে কেউ উল্টোপাল্টা কিছু লিখলেই ব্লক করে দেবেন। ওদিকে ফারহান আখতারও প্রয়াত রাষ্ট্রপতির নাম ভুল করে লিখেছেন, ‘এপিজে আবদুল কালাম আজাদ!’ টিওআই।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার