শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে রচিত হয়েছিল বাংলাদেশের সংবিধান: জামায়াত আমীর

news-image

নিজস্ব প্রতিবেদক : গুলশানের হোটেল ওয়েস্টিনে ‘রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা’য় সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
ভারতে বসে বাংলাদেশের সংবিধান রচিত হয়েছিল: জামায়াত আমীর

১৯৭২ সালে রচিত বাংলাদেশের প্রথম সংবিধানের ‘জন্ম’ ভারতে হয়েছে, ভারতে বসে সাংবিধান রচিত হয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান।

আগামীতেও সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল
বুধবার (৯ অক্টোবর) রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনে এই প্রস্তাবনা তুলে ধরেন জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান। রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবিধান সংস্কার হবে, না পুনর্লিখন এমন প্রশ্নের উত্তরে জামায়াতের আমীর বলেন, ৭২ এর যে সংবিধানটি রচিত হয়েছিল, সেটা ভারতে বসেই হয়েছিল। এবং ভারত যখন স্বাধীনতা যুদ্ধে একটা গুরুত্বপূর্ণ রোল রেখেছে। সংবিধানটা বাংলাদেশে বসে রচিত করা যেত। শুধু ভারত নয়, দুনিয়ার এক্সপার্টদের আমরা ইনভাইট করে আনতে পারতাম। তাহলে আমাদের সংবিধানের জন্মভূমি হত বাংলাদেশ।ভারতে বসে রচিত বাহাত্তরের সংবিধান পার্লামেন্টে এনে অনুমোদন দেয়া হয়েছিল।

আগে নির্বাচন, না আগে সংস্কার এমন প্রশ্নে তিনি বলেন, দুটি রোডম্যাপ হবে। একটা সংস্কারের, আর একটা নির্বাচনের। তবে সময় যেন অতি দীর্ঘ না হয়, আবার অতি সংক্ষিপ্ত না হয়। গত সরকারের শেষ দিনে আন্দোলন দমন করতে গিয়ে গণহত্যায় জড়িত যারা সরকার পতনের পর পালিয়ে গেছে, তাদের ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে।

আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগে জামায়াত চায় কিনা এমন প্রশ্নের জবাবে জামায়াত আমীর বলেন, তারা ২০০৯ সালের জানুয়ারিতে ক্ষমতায় এসেছেন। ওটা যেভাবেই আসুক, তারা এসেছেন। এরপর ১৪, ১৮, ২৪ তিনটা নির্বাচন হয়েছে, আদৌ কি এটা নির্বাচন হয়েছে? তারা নির্বাচন চাননি, তারা ক্ষমতায় থাকতে চেয়েছেন। এই ক্ষমতায় থাকার জন্য যা কিছু করা দরকার, তারা সেটাই করেছেন। তারা নিজেরাই যদি নির্বাচন চেয়ে না থাকেন, তো আওয়ামী লীগের ওপর আমরা নির্বাচন চাপায়ে দিলে এটা তাদের ওপর জুলুম হবে। নির্বাচনে বাধ্য করার জুলুম হবে।

আওয়ামী লীগের নির্বাচনে আসা বা না আসার ‘হিসেবের ভার বাংলাদেশের জনগণের ওপর’ দেয়ার কথা বলেন জামায়াত নেতা। তিনি বলেন, আমরা কোনো মত দিতে চাই না। এটাও একটা বৈষম্য হয় কিনা চিন্তা করেন, তারা চাচ্ছে না, আমরা জোর করে বললাম এটা দিতেই হবে।

অনুষ্ঠানে জামায়াতের তরফে ৪১টি সংস্কার প্রস্তাবের মধ্যে সংক্ষেপে ১০টি তুলে ধরা হয়। জামায়াত আমীরের পক্ষে সংস্কার প্রস্তাব তুলে ধরেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

অন্যদের মধ্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, আ না ম শামসুল ইসলাম, কেন্দ্রীয় নেতা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, সাইফুল আলম খান মিলন, হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, এহসানুল মাহবুব জুবায়ের, নূরুল ইসলাম বুলবুল, মোহাম্মদ সেলিম প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের