,

প্রথম চালানে ভারত গেলো ১৮ টন ইলিশ

news-image

উপজেলা প্রতিনিধি : বেনাপোল বন্দর দিয়ে প্রথম চালানে ১৮ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বন্দর কর্তৃপক্ষের ছাড়পত্র নিয়ে ছয় ট্রাক ভারতে প্রবেশ করে। প্রতি কেজি ইলিশের রপ্তানিমূল্য ১০ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১২০০ টাকার মতো।

বেনাপোল মৎস্য অফিসের ফিশারিজ কোয়ারেন্টাইন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতিপত্র নিয়ে ভোরে ইলিশের চালান বন্দরে আসে। পরে মান যাচাই করে ভারতে রপ্তানির অনুমতি দেওয়া হয়। প্রথম চালানে ৬টি প্রতিষ্ঠানকে ১৮ টন ইলিশ ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, এ পর্যন্ত ছয় প্রতিষ্ঠান ১৮ টন ইলিশ ছাড়াতে কাগজপত্র বেনাপোল কাস্টমস হাউজে জমা দিয়েছেন। মাছের চালানের কাগজপত্র সঠিক পাওয়ায় আমাদের পক্ষে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এর আগে ২৫ সেপ্টেম্বর ৪৯ জন রপ্তানিকারককে দুই হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির ছাড়পত্র দেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য মন্ত্রণালয়। এরমধ্যে ৪৮ জনকে ৫০ টন করে ও একজনকে ২০ টন মাছ রপ্তানির অনুমতি দেওয়া হয়। এ অনুমতির মেয়াদ ১২ অক্টোবর পর্যন্ত রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০