সিরাজগঞ্জ যমুনায় ধরা পড়লো ৩৯ কেজির বাঘাইড়

news-image

জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের যমুনা নদীতে ৩৯ কেজি ওজনের একটি বাঘাইড় ধরা পড়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার কড্ডার মোড় বাজারে বিক্রির জন্য মাছটি তোলা হয়। এ সময় মাছটি দেখতে উৎসুখ জনতা ভিড় করে।

স্থানীয়রা জানায়, রোববার গভীর রাতে জেলেরা যমুনা নদীতে মাছ ধরতে যায়। এ সময় জালে ৩৯ কেজি ওজনের একটি বাঘাইড় ধরা পরে। পরে মাছটি কড্ডার মোড় বাজারে তোলার পর দাম চাওয়া হয় ৫০ হাজার টাকা।

মাছ ব্যবসায়ী রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, মাছটি অনেক বড় হওয়ায় একক ক্রেতা পাইনি। এজন্য কেটে বিক্রির সিদ্ধান্ত নেই। প্রতি কেজি ১৩০০ টাকা করে বিক্রি করছি। মাছটি সম্পূর্ণ বিক্রি হলে মোট ৫০ হাজার টাকা পাবো।

মাছ কিনতে যাওয়া ইয়াসিন আলী জাগো নিউজকে বলেন, দীর্ঘদিন পর কড্ডার মোড় বাজারে এতো বড় মাছ উঠেছে। এমন বড় মাছ সবসময় বাজারে দেখা যায় না। মাছটি অনেক বড় হওয়ায় সেটাকে কেটে কেজি দরে বিক্রি করা হচ্ছে। নদীর মাছ খেতে অনেক সুস্বাদু হয় বলে আমিও এক কেজি কিনেছি।

 

এ জাতীয় আরও খবর

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অভিনেতা সোহেল খান আর নেই

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী