,

অানুশকা শর্মার ভুল স্বীকার

news-image

ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের নামের বানান ভুল করার ঘটনায় ক্ষমা চেয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। 
সোমবার মারা যান ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম। এই খ্যাতিমান মানুষটির প্রয়াণে ফেসবুক, টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেন বিশ্বের বিভিন্ন অঙ্গণের মানুষ। বলিউড তারকা আনুশকা শর্মাও দুঃখপ্রকাশ করেন টুইটারে। 
তবে শোক প্রকাশ করে সহমর্মিতা নয়, আনুশকার কপালে জোটে সমালোচনা। কারণ টুইটে তিনি এপিজে কালামের নাম লেখেন ভুল! তাও একবার নয়, একাধিকবার। 
সোমবার রাতে একটি টুইটে আনুশকা নিজ দেশের সাবেক রাষ্ট্রপতির নাম লেখেন ‘এবিজে কালাম আজাদ‘। মুহূর্তেই বয়ে যায় সমালোচনার ঝড়। তড়িঘড়ি ওই টুইটটি মুছে দিয়ে দ্বিতীয়বার এ প্রসঙ্গে টুইট করেন আনুশকা। এবার তিনি আবদুল কালামের নাম লেখেন ‘এপিজে কালাম আজাদ’। আবারো ফ্যান-ফলোয়ারদের হৈচৈ। দ্বিতীয় টুইটটিও দ্রুত মুছে ফেলতে বাধ্য হন আনুশকা এবং এরপর আবারো একটি টুইট করেন। তবে তৃতীয়বারের চেষ্টায় সফল হন তিনি! এবার এপিজে আবদুল কালামের নামটি ঠিকমতো লিখতে পারেন তিনি। তারপরও এ ঘটনা নিয়ে সমালোচনা-বিদ্রুপের বান থামেনি। 
এ ঘটনায় মঙ্গলবার মুম্বাইয়ে সাংবাদিকদের তিনি বলেন, অনেকেই এ নিয়ে তীর্যক মন্তব্য করেছেন। বিষয়টি আমি আমলে নিচ্ছি না। এটি ছিল অনিচ্ছাকৃত ভুল। অসাবধানতায় এমনটি হয়ে গেছে। এজন্য ক্ষমাও চান বলিউড তারকা আনুশকা শর্মা। সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ