,

কাউকে ছোট করা উদ্দেশ্য ছিলো না : নেহা

news-image

সরকারের সমালোচনা করেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বিজেপি সরকারের কাজকে কটাক্ষ করে নিজের মত জানিয়েছিলেন নেহা ধুপিয়া। আর তাতেই কোণঠাসা হয়ে পড়লেন তিনি! বিতর্কের জেরে ঢোক গিলে নিজের অবস্থান থেকে পিছু হটতে বাধ্য হলেন নায়িকা।
নেহা জানিয়েছেন, কাউকে ছোট করা তাঁর উদ্দেশ্য ছিল না। টানা ব়ৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাইয়ের দশা দেখে রীতিমতো হতাশ হয়ে পড়েছিলেন তিনি। সাধারণ মানুষের দুর্দশা তাঁকে ভাবিয়েছিল। কিন্তু তিনি ব্যক্তিগত ভাবে কাউকে আঘাত করতে চাননি। সে জন্যই টুইটারে লিখেছিলেন, ‘বৃষ্টিতে থমকে আছে শহর। ভাল সরকার মানে সেলফি তোলা আর সকলকে যোগা করতে উত্সাহিত করা নয়, বরং সাধারণ মানুষকে নিরাপদ রাখাই তাদের কাজ।’ তাঁর দাবি ছিল, সাধারণ মানুষের অসুবিধার দিকে নজর দিচ্ছে না সরকার। বরং সেলফি তোলা বা যোগ দিবস পালনের মতো আপাততুচ্ছ বিষয়ে তাঁদের আগ্রহ। উল্টে তিনি বলেছেন, সরকারের ‘স্বচ্ছ ভারত অভিযান’ বা ‘যোগ-দিবসে’ তাঁর পূর্ণ সমর্থন রয়েছে।
‘সোজাসাপ্টা’ মন্তব্যের জেরে ইন্ডাস্ট্রিতে কোণঠাসা নেহার টুইটারে অশ্লীল ভাবে জবাব এসেছিল স্রোতের মতো। তাঁর নামে ‘বেশ্যাবৃত্তি’র কুত্‌সাও রটানো হয়েছিল। কেউ বলেছিলেন কেরিয়ারে ভাঁটা চলছে, ফের লাইমলাইটে আসার তাগিদেই তাঁর এ হেন মন্তব্য। কেউ নেহাকে ‘স্টুপিড’ বলে কটাক্ষ করেছিলেন। প্রশ্ন উঠছে, সকলেরই কি একই পরিণতি হবে? সরকারের সমালোচনা করলেই কি পিছু হটতে হবে সব স্তরে?

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর