সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পানির নিচে মাদরাসার মসজিদ, শিক্ষার্থীদের উদ্ধারের আহ্বান

news-image

অনলাইন ডেস্ক : ভারি বৃষ্টি ও ভারত থেকে আসা পানিতে হঠাৎ বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশের ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে। সবচেয়ে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায়। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এমন পরিস্থিতিতে ফেনীর বাংলাবাজার শাহগ্রাম জমিরিয়া মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা আটকা পড়েছেন।

তাদের উদ্ধারে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মাদরাসাটির পরিচালক মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক। বিশেষত শিশু শিক্ষার্থীদের জীবন রক্ষায় উদ্ধার অভিযান পরিচালনার আহ্বান জানান তিনি।

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এক ভিডিও বার্তায় দেশবাসীর কাছে আকুতি তিনি। ফরিদ উদ্দিন আল মোবারক বলেন, ‘আমার মাদরাসা (শাহগ্রাম জমিরিয়া মাদরাসা) পুরোপুরি পানির নিচে নিমজ্জিত।

মাদরাসার মসজিদের ভবন, রান্নাঘর, ক্লাসরুম পানির নিচে তলিয়ে গেছে। ফলে শতাধিক ছাত্র-শিক্ষক পানিবন্দি। এ অবস্থায় বিভিন্ন উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবী সংস্থাকে মাদরাসার ছাত্র-শিক্ষক ও ছোট বাচ্চাদের উদ্ধারের আহ্বান জানাচ্ছি।’

ফেসবুকের ভিডিও সূত্রে জানা যায়, মাদরাসাটি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার বাংলাবাজারে অবস্থিত।

তা ছাড়া উদ্ধার কার্যক্রমে আগ্রহীদের দুটি নম্বরে যোগাযোগ করতে বলা হয়। তা হলো- ০১৮১৭৫৬১৫৮০ এবং ০১৪০৭০৮২০৯৭। মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারকের মোবাইল নম্বর- ০১৬১১২৭০৯২৮।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল