,

ভারতে গিয়ে মারা গেলেন আ.লীগ নেতা

news-image

রাজশাহী প্রতিনিধি : শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতে পালিয়ে যাওয়া রাজশাহীর আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম বাদল (৬০) মারা গেছেন। তিনি রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে ভারতে আত্মগোপনে থাকা অবস্থায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানার বাগডারা গ্রামে স্ট্রোক করে মারা যান সাইদুল ইসলাম বাদল।

পবা উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার পরিবার সূত্রে শুনলাম তিনি ভারতে আত্মগোপনে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের খবর পেয়ে ভারতের উদ্দেশ্যে রওনা হন আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম বাদল। আশ্রয় নেন সীমান্তবর্তী চরমাঝাড়দিয়াড় এলাকায়। পরে চরের সীমানা পার হয়ে কোনো এক সময় ভারতে চলে যান। সেখানেই সোমবার দুপুরে তার মৃত্যু হয়। ওইদিন দুর্বৃত্তরা তার বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। তার পরিবারের অন্য পুরুষ সদস্যরাও পলাতক আছেন। তাকে দেশে আনার চেষ্টা চলছে।

তবে দামকুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, এ রকম কোনো তথ্য এখনো জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর