,

সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিতে বেড়েছে ২-৪ টাকা

news-image

নওগাঁ প্রতিনিধি : এক সপ্তাহের ব্যবধানে নওগাঁয় সবধরনের চালের দাম কেজিতে ২-৪ টাকা বেড়েছে। দাম বেড়ে কাটারিভোগ ৬৮-৭০ টাকা, জিরাশাইল ৬৪-৬৬ টাকা ও ব্রি-২৮ ও ২৯ চাল ৫৬-৫৮ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, চালকল মালিকরা বেশি দামে ধান কিনে চাল উৎপাদন করতে খরচ বেশি পড়ছে। ফলে বেশি দামে চাল বিক্রি করতে হচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে বাজারে সবধরনের চালের দাম ২-৪ টাকা বেড়েছে। সরকারের বিভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচি চালু থাকায় ক্রেতারা খোলা বাজার থেকে কম চাল কিনায় বাজার প্রায় ক্রেতা শূন্য।

সুলতানপুর মহল্লার বাসিন্দা রিকশাচালক আফজাল হোসেন বলেন, বাড়িতে পাঁচজন সদস্য। প্রতিদিন আড়াই কেজি চাল লাগে। একমাস আগে এক বস্তা ব্রিআর-২৮ চাল দুই হাজার ৬৫০ টাকায় কিনেছিলাম। পাঁচদিন আগে কিনতে হয়েছে দুই হাজার ৭৫০ টাকায়। এছাড়া নিত্যপণ্যের অন্যান্য জিনিসপত্রের দামও বেশি।

নওগাঁ পৌর ক্ষুদ্র চাল বাজার সমিতির সভাপতি মকবুল হোসেন বলেন, এ সময়ে চালের দাম কিছুটা বাড়তি থাকে। প্রকারভেদে সবধরনের চালের দাম কেজিতে ২-৪ টাকা বেড়েছে। চালের দাম বাড়ায় নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষদের কষ্ট বেড়েছে।

নওগাঁ চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার বলেন, বাজারে ধান ১২৫০-১৫২০ টাকা মণ। গত একমাসে প্রকারভেদে সবধরনের ধানের দাম মনে ১৫০-২০০ টাকা বেড়েছে। চালকল মালিকরা বেশি দামে ধান কিনে চাল উৎপাদন করতে খরচ বেশি পড়ছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০