,

নির্মিত হবে ‘অগ্নি থ্রি’নায়ক ছাড়াই

news-image

 বিনোদন প্রতিবেদক : ‘অগ্নি’ এবং ‘অগ্নি-টু’র পর এবার ‘অগ্নি-থ্রি’ নিয়ে আসছে জাজ মাল্টিমিডিয়া। ইতিমধ্যে পরিচালক ইফতেখার চৌধুরী ছবিটির তৃতীয় কিস্তি নির্মাণের ঘোষণা দিয়েছে। প্রতিবারের মতো এবারও নায়িকা থাকছেন মাহি, তবে তার বিপরীতে কোন নায়ক থাকছে না। ‘অগ্নি-টু’ মুক্তির মাত্র একদিনের মাথায় ‘অগ্নি-থ্রি’ নির্মাণের ঘোষণা দেন পরিচালক ইফতেখার চৌধুরী। জাজ মাল্টিমিডিয়ার সূত্রে জানা যায়, সিক্যুয়াল নির্মাণের জন্য অনেক কিছুই প্রায় চূড়ান্ত। এ বিষয়ে পরিচালক ও চিত্রনাট্যকারদের সঙ্গে কয়েক দফা আলোচনায় বসেছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানা গিয়েছে। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের কাছে ‘অগ্নি-থ্রি’র বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘অগ্নি-২’র ব্যাপক সাফল্যের পর আমরা ‘অগ্নি থ্রি’ নির্মাণের চিন্তা ভাবনা করছি। প্রাথমিক ভাবে এই ছবিতে নায়িকা হিসেবে মাহিকে চূড়ান্ত করেছি।’ এদিকে গত কয়েকদিন ধরে ‘অগ্নি থ্রি’তে কলকাতার নতুন কোন নায়ককে দেখা যাবে বলে শোনা গেলেও, এ বিষয়ে ভিন্ন কথা বললেন আজিজ। বাংলামেইলকে তিনি বলেন, ‘অগ্নি-থ্রিতে কোন নায়ক থাকছে না। এটা মূলত নায়িকা প্রধান ছবি। তবে কাহিনীর প্রয়োজনে মাহির বিপরীতে একটি শিশুকে দেখা যাবে। আগামী মাসের মধ্যেই এ বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে।’ উল্লেখ্য, ইফতেখার চৌধুরী পরিচালনায় ‘অগ্নি’ মুক্তি পেয়েছিলো ২০১৪ সালে। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ ছবিতে মাহির বিপরীতে ছিলেন আরিফিন শুভ। এরই ধারাবাহিকতায় এবারের ঈদে মুক্তি পায় ‘অগ্নি-টু’। যৌথ প্রযোজনার ছবি হওয়ার কারণে এতে মাহির বিপরীতে কলকাতার ওম’কে দেখা গেছে। S2A9523-500x281

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ