নারীর উচিত তার যৌন চাহিদাকে মেনে নেয়া’
লেখিকা শাহিন হাসমত
পাকিস্তানি বংশোদ্ভূত স্কটিশ লেখিকা শাহিন হাসমত। তিনি নারীর যৌন তৃপ্তিতে বিশ্বাসী। কিন্তু তারপরও বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বহু স্থানে তিনি খোলামেলাভাবেই বলেছেন, জৈবিক চাহিদা সব মানুষের সহজাত চাহিদা। তাই যৌনতার ব্যাপারে যাবতীয় রাখঢাক তুলে ফেলাই ভালো। তারপরও এটা একটা অস্বস্তিকর ব্যাপার। একটু নোংরাও বটে। কিন্তু প্রত্যের নারীর উচিত তার যৌন চাহিদাকে মেনে নেয়া।
বিশেষ করে ধর্ম এবং গোত্রভেদে যে সকল নারী রক্ষণশীল সমাজে বড় হয়েছেন, তাদের ক্ষেত্রে সেক্স অতি গোপন বিষয়। এখানে তাদের চাহিদার কথা তুলে ধরার প্রশ্নই ওঠে না। কিন্তু যন্ত্রণাদায়ক এবং নিপীড়নমূলক যৌনতাকে এড়াতে হলে তাদের আরেকটু স্পষ্টবাদী হওয়া জরুরি।
তাই নিরাপত্তাবোধ যতদিন ধরে না আসছে এবং সঙ্গীকে সত্যিকার অর্থে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে, ততদিন যৌনতাকে 'না' বলে যাবেন এই লেখিকা।
বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এ সমস্যা অনেক বেশি। যৌনতা নিয়ে এখানে খোলামেলা আলোচনা রীতিমতো নিষিদ্ধের খাতায় লিপিবদ্ধ। হয়তো অধিকাংশ নারীই স্বাস্থ্যকর যৌন সম্পর্ক উপভোগ করছেন। কিন্তু বহু নারীকে এ বিষয়ে নেতিবাচক সমস্যার সম্মুখীন হতে হয়। কম বয়সে জোরপূর্বক বিয়ে দেওয়াটা এখন নিপীড়নের শামিল।
শাহিন হাসমত তার জীবনটাকে যৌনতা থেকে দূরে রেখেছেন। ২৭-৩২ বছর বয়সের মধ্যে এ কর্ম থেকে দূরেই ছিলেন। এর শুরু হয় তার প্রেমিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর। প্রেমিক তার জীবনযাপন এবং অন্যান্য বিষয় নিয়ে নানা অভিযোগ তুলতেন। কিছু সময় তা সীমা ছাড়াতো।
লেখিকা বলেন, সম্পর্ক হওয়ার পর সে আমার অতীত যৌনজীবন নিয়ে গোয়েন্দাগিরি শুরু করে। প্রতিটি বিষয়ে একেবারে খুঁটিনাটি বিষয়ে প্রশ্ন করতো? আগে সেক্স করেছি কিনা? কত দিন করেছি? সে বুঝতে চাইতো আমি তার সঙ্গে প্রতারণা করছি কিনা।
একসময় এই বিষাক্ত অবস্থা থেকে বেরিয়ে আসেন তিনি। আর তখন থেকেই ঠিক করেন, যার মনে শ্রদ্ধাবোধ নেই তাদের সঙ্গে সম্পর্ক করবেন না। সেই প্রতিজ্ঞার কারণে অর্ধযুগ হতে চলেছে যৌনতা থেকে বিচ্ছিন্ন তিনি।
তবে প্রেমিকের সঙ্গে পরিচয় হওয়ার আগে পছন্দের কেউ ছিল না তার জীবনে। আবার দৈহিক সম্পর্ক স্থাপনের বিষয়ে কঠোর নিষেধাজ্ঞাও নিজের ওপর জারি করেননি তিনি। তাই তখন যে ঘটনাগুলো ঘটেছে তা সম্মতিতে হলেও একে ধর্ষণ বলতে চান হাসমত। যেমন- একদিন মদ্যপ অবস্থায় এক বন্ধুর সঙ্গে তার বাড়ি গিয়ে থাকেন। সেখানে কিছুটা জোরপূর্বক বন্ধু এ ঘটনা ঘটিয়ে দেয়। একে নিজের ভুল মনে করে মেনে নিয়েছেন।
সোশাল মিডিয়ায় নারীবাদীদের নানা মতামত পড়ার পর মনে হয়েছে, এমন ঘটনা শুধু আমার জীবনেই ঘটেছে তা নয়। অসংখ্য নারী এর শিকার।
সম্পর্ক ভাঙার পর নতুন একজনের সঙ্গে পরিচয় হয়। তাকে ভালো লাগে একসময়। ওই পুরুষটিও মনে করতেন, নারীদের ক্যাজুয়াল সেক্স করা প্রয়োজন। তিনি বেশ ভদ্র ছিলেন। হাসমতের প্রতি শ্রদ্ধাবোধ ছিল তার। সবচেয়ে বড় কথা হলো, তিনি লেখিকার 'না' শব্দটাকে প্রাধান্য দিতেন।
তার সঙ্গে দৈহিক সম্পর্ক হলেও সে কখনো জোর করেনি, বলতে থাকেন লেখিকা। সে ছিল একেবারে নিরাপদ। কিন্তু তারপরও নিরাপত্তা বোধ করতেন না শাহিন।
তাই তৃপ্তিদায়ক নিরাপদ সেক্স নারীদের জন্যে অপরিহার্য। তাই বিভিন্ন পর্ন সিনেমার মাধ্যমে নারী-পুরুষ যা দেখে দেখে অনুকরণ করছেন, তাকে কোনোভাবেই পরিণত সেক্স বলা যায় না। সূত্র: টেলিগ্রাফ











