শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বলিউডের যতো ব্যয়বহুল বিবাহবিচ্ছেদ

news-image

চলচ্চিত্র জগতের তারকাদের চলিচ্চিত্রে দেখলে মনে হয়, তারা সাধু পুরুষ। চলচ্চিত্রে দেখা ‍যায়, তারা বিয়ে ভাঙ্গার বিরুদ্ধে। একটা মেয়ে কিংবা ছেলের মনে কষ্ট দেয়াটা তাদের কাছে যেন জীবনের সবচেয়ে বড় কষ্টের বিষয়। কিন্তু বাস্তব জীবনে তাদের নিজেদের বিয়েই ভেঙ্গে যায়। এরকম কিছু নাম করা তারকার ব্যয়বহুল বিয়ে বিচ্ছেদের খবর এখানে-

হৃতিক রোশন আর সুজান খান : ওদের ডিভোর্সের কথা শুনে ভক্তরাসহ সবাই আঘাত পায়। একসঙ্গে ১৪ বছর থাকার পর কেন ওরা এইরকম সিদ্ধান্ত নিলেন সেই প্রশ্ন সবার মনে আসে। অনেকের ধারণা সুজান নাকি অর্জুন রাম পালের সঙ্গে লুকিয়ে প্রেম করছিলেন তাই বিবাহ বিচ্ছেদ। কিন্তু ওদের বিবাহ বিচ্ছেদের সঠিক কারণ আজ পর্যন্ত জানা যায়নি। যাই হোক যে কারণই হোক না কেন বলিউডের অন্যতম দু:খজনক বিচ্ছেদের মধ্যে এটা অন্যতম। শোনা যায় সুজান নাকি ৪০০ কোটি টাকা দাবি করেন হৃতিকের কাছে। আর হৃতিক শেষমেষ ৩৮০ কোটি টাকায় বিবাহ বিচ্ছেদ পান সুজানের কাছ থেকে।

করিশ্মা কাপুর এবং সঞ্জয় কাপুর : বিয়ের কদিন পর থেকেই নাকি নানা কারণে মনোমালিন্য শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে। গত বছর ডিভোর্স ফাইল করেন ওরা। এই বছর জুন মাসে অবশেষে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় করিশ্মা আর সঞ্জয়ের। শোনা যাই অ্যালিমনি হিসেবে ৭ কোটি টাকা পেয়েছেন করিশ্মা।

সঞ্জয় দত্ত এবং রিয়া পিল্লাই : সঞ্জয়ের দ্বিতীয় পক্ষের স্ত্রী রিয়া। বিয়ের কয়েকবছর পর রিয়া টেনিস প্লেয়ার লিয়েন্ডার পেজের প্রেমে পড়েন। শোনা যায় তার এবং সঞ্জয়ের ডিভোর্সের সময় পর্যন্ত রিয়ার ফোনের আর শপিংয়ের সব খরচ সঞ্জয়কে বহন করতে হয়। এছাড়াও সঞ্জয়কে অ্যালিমনি হিসেবে ৮ কোটি টাকা আর একটা দামি গাড়ি দিতে হয় রিয়াকে।

রিয়া পিল্লাই এবং লিয়েন্ডার পেজ : হ্যাঁ‚ ঠিকই শুনছেন। রিয়া আর লিয়েন্ডারেরও বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। শোনা যায় লিয়েন্ডার‚ রিয়ার বিরুদ্ধে একজন তরুণ ক্রিকেটারের সঙ্গে লুকিয়ে প্রেম করার অভিযোগ তোলেন। তাও রিয়া ওর কাছে প্রতিমাসে ওর নিজের জন্য ৪ লাখ‚ সংসার খরচের জন্য ৩ লাখ আর ওদের মেয়ের খরচের জন্য ৯০ হাজার টাকা দাবি করেছিলেন। এবং লিয়েন্ডারকে সেই দাবি রাখতেও হয়।

আদিত্য চোপড়া এবং রানি মুখার্জি : আদিত্য আর পায়েল খান্নার ছোট থেকে প্রেম। বিয়েও হয় দুজনের। বেশ অনেক বছর একসঙ্গে থাকার পর রানি মুখার্জির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন আদিত্য। আদিত্য আর পায়েল বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। শোনা যায় বিশাল টাকা দাবি করেন পায়েল। হৃতিকের মতোই আদিত্যকেও নাকি প্রচুর টাকা এবং সম্পত্তির ভাগ দিতে হয় পায়েলকে।

প্রভুদেবা আর রামলতা : অনেকেই হয়তো জানেন না প্রভুদেবারও ওর স্ত্রীর সঙ্গে ২০১১ সালে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তবে এমনি বিবাহ বিছেদ হয়নি ওদের। শোনা যায় ২৫ কোটি টাকার সম্পত্তি এবং ১০ লাখ টাকা এবং দুটো দামি গাড়ি দিতে হয়েছিল প্রভুদেবাকে।

সাইফ আলি খান এবং অমৃতা সিং : বেশ অল্প বয়েসেই অমৃতার প্রেমে পড়েন সাইফ। বয়েসে অনেকটা বড় হওয়া সত্ত্বেও সাইফ বিয়ে করেন অমৃতাকে। ১৩ বছর একসঙ্গে ঘর করার পর সাইফের জীবনে আসেন অন্য নারী। ফলে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় ওদের। শোনা যায় অমৃতাকে ক্ষতি পূরণ স্বরূপ মোটা টাকা দিতে হয়েছে সাইফকে।