,

আমার আবেগ বেশী: হ্যাপী

news-image

ফেসবুকে নিজের রচিত বিভ্ন্নি প্রশ্নের উত্তর দিয়ে তুমুল আলোচিত-সমালোচিত তারকা নাজনীন আক্তার হ্যাপী বললেন, আমি সাধারণ মানুষ, নিজেকে তারকা ভাবার প্রশ্নই আসে না। আর যদি কোনোদিন তারকা হইও তবুও আমি যেমন সাধারণ, তেমনি থাকব। এমন কিছু হয়নি যে, আমার স্বাধীনতা আমি হারিয়ে ফেলব! আমিও সবার মতই তবে আমার একটু বেশি আবেগ আর কিছু না।

তিনি বলেন, 'আমি জানি 'নাজনীন আক্তার হ্যাপী' একটি বিতর্কিত নাম। সোশ্যাল নেটওয়ার্কে আমাকে নিয়ে সব সময় আলোচনা-সমালোচনা চোখে পড়ার মতো। সাধারণ মানুষ থেকে মডেল, ফেসবুক মডেল, অনেক টিভি অভিনেতা-অভিনেত্রী অনেকেই আমাকে নিয়ে অদ্ভূত সব প্রশ্ন তোলেন। আজ সেসব বিতর্কিত কিছু প্রশ্নের উত্তর দিতে চাই।' পাঠকদের জন্য হ্যাপীর প্রশ্নোত্তর পর্ব :

প্রশ্ন : হ্যাপী কিসের নায়িকা? উত্তর : আমি সিনেমার নায়িকা। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত আমার ছবি মুক্তি পেয়েছে। সারা বাংলাদেশে সগৌরবে আমার ছবি চলেছে। সাধারণ মানুষ তাদের কষ্টের টাকা দিয়ে টিকিট কেটে আমার অভিনয় দেখেছে। ছবি ব্যবসাও করেছে। কাজের অভিজ্ঞতা : বাংলাদেশের চলচ্চিত্রের অনেক বড় বড় তারকাদের সহশিল্পী হিসাবে পাওয়ার সৌভাগ্য হয়েছে। উদাহরণ : শাবনূর, মৌসুমী, শাকিব খান, ফেরদৌস, অমিত হাসান, আনিসুর রহমান মিলন, ইলিয়াস কোবরা, আলিরাজ, রেহানা জলি, সূচরিতা, টাইগার রবি আরও অনেকে। এই মুহূর্তে সবার নাম মনে করতে পারছি না। আমার যোগ্যতা আর মেধা না থাকলে এত বড় বড় শিল্পীদের সঙ্গে কাজ করার সম্ভব ছিল না।

এবার আসি খবরের শিরোনামে আসার কথা : আমার প্রথম ছবির জন্যই আমি খবরের শিরোনামে এসেছিলাম। শুধু নায়িকা হিসাবেই পত্রিকা, ম্যাগাজিন, টেলিভিশনেও বহুবার সাক্ষাৎকার দিয়েছি।

অনেকেই বলেন হ্যাপীকে কে চেনে? উত্তর : আমি নিজেই চেনার সুযোগ রাখিনি। যে যেই কাজে যুক্ত সেটা যদি সেখানে নিয়মিত না থাকে তাকে কেউই মনে রাখবে না। একটা সময় ভুলে যায় এটা খুব স্বাভাবিক। আমার প্রথম ছবি মুক্তি পায় ২০১৩ সালের সেপ্টেম্বরের ২০ তারিখ তারপর দ্বিতীয় ছবি শেষ হয় ২০১৪ সালের শুরুতে। তারপর আমি পুরো বছরই এই জগতের সম্পূর্ণ বাইরে ছিলাম। প্রেমে অন্ধ ছিলাম। এবং তারপরই আমার ভালোবাসার মানুষের কথা রাখতে সব ছেড়ে দিয়েছিলাম। তারকা হওয়ার ইচ্ছা কখনও ছিল না। এখনো নেই, সখ ছিল করার ভাগ্যও হয়েছিল।

শোবিজের যারা, তারা তার অবস্থানে উপস্থিত না থাকলে কেউই মনে রাখে না। হতে পারে অভিনেতা-অভিনেত্রী, কণ্ঠশিল্পী, ক্রিকেটার, ফুটবলার ইত্যাদি। সব ধরনের তারকার জীবনই এমন। যারা অনেক ভাল কিছু করে তাদের নিয়ে হয়তো মাঝে মাঝে কেউ কেউ বলবে 'ওই অভিনেতা-অভিনেত্রীকে খুব ভালো লাগত, ওই ক্রিকেটার খুব ভালো খেলত' আর জন্মদিন বা মৃত্যুবার্ষিকীতে ছোটখাট নিউজ হবে, এটা এই পর্যন্তই। সবাই বর্তমান নিয়ে ব্যস্ত থাকে।

আমি কাজই করেছি কম। অল্পদিনের ক্যারিয়ার। তারপর প্রেমের কারণে কাজ করা হয়নি। মনে রাখার মতোও কিছু করিনি, কেউ কেউ হয়তো অভিনেত্রী হ্যাপীকে মনে রেখেছেন। আর সবচেয়ে বড় কথা হলো আমি আমার কাজ নিয়ে সিরিয়াস নই। আর ফেমাস হওয়ারও বিন্দুমাত্র ইচ্ছা নেই। আমি খুবই সাধারণ।

আমি সাংবাদিকের বলতে যাইনা আমার নিউজ করেন। আমার ফেসবুকে কোনো লেখা যদি কেউ নিউজ করে তাহলে আমার কিছুই করার নেই। এ জন্য তো আমার ফেসবুক বন্ধ করে দিতে পারব না! আর কেন আমার ফেসবুকে কিছু লিখব না? আমার যা খুশি তাই লিখব এটা আমার ইচ্ছা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ