মাশার ‘সিরিয়াল প্রেম কাহানি’
ইংল্যান্ডের আবহাওয়াকে মেয়ে মানুষের মনের সঙ্গে তুলনা করা হয়। ক্ষণে ক্ষণে তার রূপ পরিবর্তন এই রোদ তো এই বৃষ্টি। সব মেয়েদের মন হয়তো এমন নয়। কিন্তু রাশিয়ার টেনিস সুন্দরী মারিয়া শারাপোভার ক্ষেত্রে এমনটা বলাই যেতে পারে। টেনিসের চেয়ে তার রূপ নিয়েই যেন বেশি আগ্রহ দর্শকদের। অনেকে তাকে টেনিস ইতিহাসে সবচেয়ে ‘সুন্দরী’ বলেছেন। তবে রূপের সঙ্গে তার গুণটাও কম নয়। ক্যারিয়ারে জিতেছেন পাঁচটি গ্রান্ড সøাম শিরোপা। সেরেনা উইলিয়ামসের মতো টেনিস তারকাকে ছাপিয়ে নারী টেনিস খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে আয় তার বেশি। তবে শিরোপা ও অর্থের সঙ্গে তার প্রেমিক বদলানোর সংখ্যাটাও নেহাত কম নয়। তালিকার সর্বশেষ প্রেমিক গ্রিগর দিমিত্রভের সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে ক’দিন আগে। দু’বছর একই ছাদের নিচে থাকার পর অবেশেষে আগের পরিণতি। মাশার জীবনে কখনও প্রেমে অকাল আসেনি। কিন্তু কারও সঙ্গেই সম্পর্ক তেমন দীর্ঘস্থায়ী হয় নি। সব প্রেমিকই সম্পর্ক ভাঙ্গার পর বদনাম করেছেন মাশার। প্রায় সবার একই কথা, ‘প্রেমিকা হিসেবে মাশা তেমন নয়’। তবে এতেও কখনও মাশার প্রেমে ভাটা পড়েনি। গায়ক, প্রয়োজক থেকে শুরু করে সতীর্থ টেনিস খেলোয়াড় আছে তার প্রেমিকের তালিকায়। মাত্র ১৭ বছর বয়সে ২০০৪ সালে গ্রান্ড সøাম টুর্নামেন্ট উইম্বলডনের শিরোপা জিতে আলোচনায় সুন্দরী মাশা। অষ্টাদশী মারিয়া প্রথম প্রকাশ্যে সম্পর্কে জড়িয়েছিলেন অ্যাডাম লেভিনের সঙ্গে। বয়সে আট বছরের বড় লেভিনে ‘মারুন ফাইভ’ নামের এক রক ব্যান্ডের গায়ক। লেভিনে তখন বেশ প্রতিষ্ঠিত। শারাপোভার খ্যাতিও বিশ্বজুড়ে। কিন্তু এ রুশ সুন্দরীর সঙ্গে বেশিদিন তাল মিলিয়ে চলতে পারলেন না লেভিনে। কয়েক মাস পরেই বিচ্ছেদ! ছাড়াছাড়ি হওয়ার পর প্রকাশ্যে আসা প্রথম প্রেমিকের মন্তব্য ছিল, ‘প্রেমিকা হিসেবে সে আমাকে অত্যন্ত হতাশ করেছে’।
তবে মারাপোভাকে বেশিদিন নিঃসঙ্গ থাকতে হয়নি। ২০০৫ এ সম্পর্ক তৈরি হয় টেনিস তারকা অ্যান্ডি রডিকের সঙ্গে। দু’জনই তখন খ্যাতির মধ্যগগনে। দুই বছর আগে যুক্তরাষ্ট্র ওপেনের শিরোপা জেতেন রডিক। আর ওই বছর ২২ বছর বয়সী এ খেলোয়াড় উইম্বলডনের ফাইনালে উঠে নিজেকে দারুণভাবে পরিচিত করে তোলেন। আর শারাপোভা কোর্টের ভেতরের মতো কোর্টের বাইরেও ‘সাফল্য’ দেখাতে থাকেন। রডিক-মাশার প্রেমকাহিনী তখন টেনিস মহলে আলোচিত বিষয়। বিভিন্ন অনুষ্ঠাতে এই টেনিস যুগলের হাত ধরাধরি করে হাঁটার দৃশ্য এই স্পষ্ট। কিন্তু কী হলো? সম্পর্ক টিকলো মাত্র এক বছর। ১২ মাসের মাথায় দু’জনের মুখদর্শন বন্ধ! বিচ্ছেদের কারণ নিয়ে এখনও মুখ খোলেন নি দু’জনের কেউ।
এখানে প্রায় দুই বছর বিরতি দেন মাশা। কারও সঙ্গে নতুন সম্পর্কে জড়ানোর খবর তখন ছিল না। কিন্তু এভাবে কতদিন? নতুনকরে সম্পর্কে জড়ালেন মার্কিন সিনেমা প্রয়োজক চার্লি এবেরসোলের সঙ্গে। তারসঙ্গে সম্পর্ক মানেই ছিল ‘ঘনিষ্ঠতা’র খবর। অন্য যে কারও চেয়ে এবেরসোলের সঙ্গে মাশার ঘনিষ্ঠতা প্রকাশ্যে বেশি আসে।
গায়ক, টেনিস সতীর্থ ও প্রযোজক পর্ব শেষ। এবার আসে বাস্কেটবল খেলোয়াড় পর্ব। ২০০৯ সালে আবির্ভাব হয় সাশা ভুয়াচিচের। সেøাভেনিয়ার এ পেশাদার বাস্কেটবল খেলোয়াড়ের সম্পর্কটা বেশ দূর এগিয়েছিল। ২০১০ সালে সবাইকে অবাক করে দিয়ে মাশা-সাশার বাগদানের খবর প্রকাশ্যে আসে। অনেকেই মনে করেছিলেন, এবার হয়তো শারাপোভা গাটছড়া বাঁধলেন। এতদূর এগোনোর পরও সম্পর্ক ধরে রাখতে পারেন নি তারা। দুইজনের ভিন্ন পেশাদারিত্বের চাপে ২০১২ সালেই সব শেষ! মাত্র ৬ মাসের ব্যবধান। ২০১৩ সালে ফের টেনিস খেলোয়াড় তার প্রেমের জালে আটকায়। এবার শিকার বুলগেরিয়ার টেনিস তারকা গ্রিগর দিমিত্রভ। রজার ফেদেরারের মতো চেহারা ও শটের কারণে অনেকে তাকে ‘ছোট ফেদেরার’ বলে থাকেন। আড়াই বছর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া একই ছাদের নিচে থাকলেন তারা। কিন্তু ক’দিন আগে সে সম্পর্কও শেষ। এবার অবশ্য ছাড়াছাড়ির ঘোষণা দিছেয়েন দিমিত্রভ। এখন মারিয়া শারাপোভা ও দিমিত্রভ নিঃসঙ্গ-একাকী। দিমিত্রভকে নিয়ে কোনো কথা নয়। তবে শারপোভা কতদিন একাকী থাকবেন তা-ই এখন দেখার অপেক্ষা।











