,

এক বাড়িতে থাকলেও আমি বাগদত্তা নই: ক্যাটরিনা

news-image

 

 ক্যাটরিনা কাইফ অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে প্রেম নিয়ে দীর্ঘ লুকোচুরির পর অবশেষে গত বছরের শেষদিক থেকে প্রেমিকের সঙ্গে এক বাড়িতেই থাকছেন । এখন পর্যন্ত বহুবার এই জুটির বাগদান ও বিয়ের গুজব রটেছে। সর্বশেষ খবর চাউর হয়, চলতি জুলাই মাসের ১৬ তারিখ ক্যাটরিনার জন্মদিনে রণবীর-ক্যাটের বাগদান সম্পন্ন হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বিষয়টিকে অস্বীকার করেন ক্যাট। শুধু তাই নয়; আপাতত বিয়ের পরিকল্পনা নেই এমনটিই জানিয়েছেন তিনি। মুম্বাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রণবীরের সঙ্গে বাগদানের খবরকে গুজব দাবি করে ক্যাট বলেন, ‘আপনারা এ প্রশ্ন করায় আমি আনন্দিত। আমার বাগদান হয়নি। সম্ভবত আপনারা চান আমি যেন বিয়ে করি। কিন্তু আপাতত এ ধরনের কোনো পরিকল্পনা আমার নেই। তাই দয়া করে অবিবাহিত হিসেবে আমাকে আরও কিছুদিন সহ্য করুন।’ ‘বজরঙ্গি ভাইজান’ ছবির পরিচালক কবির খান পরিচালিত ‘ফ্যান্টম’ ছবিতে সাইফ আলী খানের সঙ্গে জুটি বেঁধেছেন ক্যাটরিনা। ‘ফ্যান্টম’ মুক্তি পাচ্ছে আগামী ২৮ আগস্ট। শনিবার ২৫ জুলাই এর ট্রেলার মুক্তি দেওয়া হয়েছে, ব্যাপ্তি ২ মিনিট ৪১ সেকেন্ড। ট্রেলার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে বরাবরের মতো এবারও ব্যক্তিগত বিষয় নিয়ে সংবাদকর্মীদের প্রশ্নের মুখে পড়েন ক্যাটরিনা। তাঁর কাছে জানতে চাওয়া হয়, ১৬ জুলাই রণবীরের সঙ্গে বাগদান পর্ব সেরেছেন কি না। সাধারণত এ ধরনের প্রশ্ন এড়িয়ে গেলেও, ক্যাট এবার তা করেননি। সহজভাবেই প্রশ্নের জবাব দিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ