,

দেখার কেউ নেই শহরের বিনোদন কেন্দ্র লোকনাথ পাড় ময়লা আবর্জনার ভাড়ে পরিণত

news-image

বিশেষ প্রতিনিধি বর্তমানে অঘোষিত শহরের একমাত্র বিনোদন কেন্দ্র লোকনাথ দীঘির পাড় (টেংকের পাড়)। বিনোদন কেন্দ্র এখন তা ময়লা-আর্বজনার ভাড়ে পরিণত হয়েছে। স্থানীয় এলাকাবাসী জানান, শহরে কোন বিনোদন কেন্দ্র বা বেড়ানোর কোন জায়গা না থাকায় মানুষ এখানে বেড়াতে আসে। এখন প্রতিদিন গড়ে বিভিন্ন পাড়া-মহল¬ার ২/৩ হাজার নারী, পুরুষ, শিশুরা এখানে বেড়াতে আসে। এছাড়া শুক্রবার ও শনিবার মানুষের উপস্থিতি অনেক বেশি বেড়ে যায়। তখন বিভিন্ন বয়সের মানুষের মিলন মেলায় পরিণত হয়। ভোরে, বিকেলে এবং রাতে পুরুষ-মহিলার হাটার জন্য বেশি উপস্থিত হন। তবে মানুষের সচেতনা বৃদ্ধি পাওয়ায় আগের তুলনায় এখন মানুষের উপস্থিতি অনেক বেড়েছে। দীর্ঘ দিন ধরে টেংকের পাড় এলাকার বেশ কয়েকটি ক্লিনিক ও হাসপাতালের বর্জ্য লোকনাথ দীঘির সীমানা প্রাচীরের ভেতরে ফেলা হচ্ছে। পরে তা পচেঁ মারাত্মক দূর্গন্ধ ছড়াচ্ছে। এছাড়া কয়েক মাস যাবত শহরের বিভিন্ন এলাকার বাসা-বাড়ি, হোটেলের ব্যবহৃত ময়লা-আবর্জনা পৌরসভার ভ্যান গাড়ি দিয়ে এনে লোকনাথ দীঘির পারের প্রধান ফটকের পূর্ব পাশে ¯ত’পাকারে ফেলা হয়। সেখানে আশ-পাশ দোকান ব্যবসায়ীরাও ময়লা ফেলছে। সকালে সূর্য উঠার সাথে সাথে ওইসব ময়লা আর্বজনা পচেঁ মারাত্মক দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে। তখন টেংকের পাড়, বোবা স্কুল সড়ক, টেংকের পাড় মোড়, জেল রোড, টেংকের উত্তর পাড় সড়কে চলাচলকারী সাধারণ মানুষকে নাকে রুমাল চাপা দিয়ে যাতায়াাত করতে হয়। অনেককে বিপাকে পড়তে হয়। সকালে পৌরসভার ট্রাক ময়লা অপসারণ করার সময় তখন তীব্র দুর্গন্ধ ছড়ায়। তখন টেংকের পাড়ের অভ্যন্তর দিয়ে সাধারণ মানুষের চলাচল একরকম বন্ধ হয়ে পড়ে। ময়লা-আবর্জনা এবং বর্জ্য ফেলার প্রতিবাদ করায় অনেককে নাজেহাল হতে হয়েছে। লোকনাথ দীঘির পারের ভোরের সাথী সংগঠনের নাজমুল জানান, এসব বিষয়ে আমরা বেশ কয়েকবার পৌর কর্তৃপক্ষকে অবহিত করেছি। তারা কোন ব্যবস্থা নেয়নি। পৌরসভার সচিব মোঃ ইসহাক ভূইয়া জানান, আমরা সেখানে ময়লা ফেলার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে তা প্রতিদিন সকাল ৮টা ময়লা ফেলা হবে এবং তা ৯টার মধ্যে অপসারণ করা হবে। বিষয়টি আমি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ