শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুইন্স প্যালেসে বেবী নাজনীনের একক সংগীতসন্ধ্যা

news-image

পেশাগত কারণে অনেক দিন ধরেই আমেরিকায় অবস্থান করছিলেন সংগীত তারকা বেবী নাজনীন। সেখান থেকেই মাঝে কিছুদিন কানাডায় অনুষ্ঠান করে আবারও আমেরিকায় ফেরেন রোজার আগে। এখানেই রোজা এবং ঈদ পালন করেন একমাত্র ছেলে মহারাজ অমিতাভ এবং ছোটবোন লিনি সাবরিনের সঙ্গে। ঈদ শেষে আজ নিউ ইয়র্কের কুইন্স প্যালেসে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামেলি আয়োজিত একটি অনুষ্ঠানে এককভাবে পারফর্ম করবেন বেবী নাজনীন। অনুষ্ঠানটি উপভোগ করতে আয়োজকরা কোন প্রবেশমূল্য বিক্রয় করছেন না। আমেরিকা প্রবাসী বাংলাদেশীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান এটি। সাধারণত বেবী নাজনীনের অনুষ্ঠানগুলো এককভাবে তাকে ঘিরেই আয়োজন করা হয়। তবে এ অনুষ্ঠানে তার  ছোটবোন আমেরিকা প্রবাসী লিনি সাবরীন অতিথি শিল্পী হিসেবে অংশ নেবেন।