,

পারিশ্রমিকের ক্ষেত্রে মহিলা-পুরুষ বৈষম্য ঘোচানো দরকার : রাধিকা আপ্তে

news-image

‘কুইন’, ‘পিকু’, ‘তানু ওয়েডস মানু রিটার্নস’-এর মতো বলিউডে সম্প্রতি একের পর এক মহিলা-কেন্দ্রিক সিনেমা সাফল্যের মুখ দেখেছে। এরই পরিপ্রেক্ষিতে বলিউড তারকা রাধিকা আপ্তে মহিলা শিল্পীদের পুরুষদের সমান হারে পারিশ্রমিকের দাবি করলেন। তিনি বললেন, এ ক্ষেত্রে যে বৈষম্য রয়েছে তা মুছে ফেলার এটাই সেরা সময়।

‘বদলাপুর’, ‘হান্টাররর’  সিনেমায় তাঁর ভূমিকা ও সাম্প্রতিক শর্ট ফিল্ম অহল্যা'তে তাঁর শরীরী আবেদন দর্শকদের নজর কেড়েছে। রুপোলি পর্দায় তাঁর অভিনয়-বৈচিত্র প্রশংসা অর্জন করেছে। রাধিকা বলেছেন, পুরুষ শিল্পীদের তুলনায় মহিলা শিল্পীরা কম পারিশ্রমিক পান। শুধুমাত্র বলিউডই নয়, এক্ষেত্রে সর্বত্রই ছবিটা এক রকম। কিন্তু এর কোনও কারণ নেই। এখন তো অনেক ছবিই তৈরি হচ্ছে যেখানে মহিলা তারকারাই প্রধান আকর্ষণ।এখন তো মহিলা-কেন্দ্রিক সিনেমাও ১০০ কোটি টাকার ওপর ব্যবসা করছে। পরিস্থিতির পরিবর্তন ঘটছে। তাই পারিশ্রমিকের ক্ষেত্রে বৈষম্য ঘোচানো দরকার। রাধিকা বলেছেন, সিনেমার চরিত্রাভিনেতাদের ক্ষেত্রেও এই বৈষম্য রয়েছে। সেখানেও মহিলাদের তুলনায় পুরুষরা বেশি পারিশ্রমিক পান। এ জন্য ২৯ বছরের তারকা হতাশাও ব্যক্ত করেছেন।

রাধিকা বলেছেন, ভালো গল্প ও বাণিজ্যিক সম্ভাবনাপূর্ণ ছবিতে অভিনয়ই তাঁর পছন্দ। তিনি আরো বলেন, এক্ষেত্রে যে সীমা ছিল, ক্রমশ তা ভাঙছে। এখন তো বাণিজ্যিক সিনেমাতেও ভালো বিষয়বস্তু দেখা যাচ্ছে। আমি সর্বদাই পরীক্ষা-নিরীক্ষায় প্রস্তুত। দীপিকা পাড়ুকোন, কঙ্গনা রানাউতের মতো অভিনেত্রীরা এই ধারার সিনেমায় কাজ করে সাফল্য পেয়েছেন। সূত্র: এপিবিলাইভ

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ