এবার তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন রুমানা
টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী রুমানা তৃতীয় বারের মত বিয়ে করতে যাচ্ছেন বলে একটি সূত্রের খবরে জানা যায়। আগামী ৮ আগস্ট ঢাকার ছেলে মার্কিন নাগরিক ব্যবসায়ী এলিন রহমানের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা হলে বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর আগে ৬ আগস্টে হবে গায়ে হলুদ। এরই মধ্যে বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এদিকে এলিনের দ্বিতীয় স্ত্রী হচ্ছেন রুমানা। এর আগে রুমানা প্রথমে উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদকে বিয়ে করেন। পরে সে বিয়ে ভেঙে গেলে দ্বিতীয় বিয়ে করেন সাজ্জাদ নামে ঢাকার আরেক ব্যবসায়ীকে। কিন্তু সে সংসারও টিকেনি বেশি দিন। এরপর রুমানা-সাজ্জাদ ছাড়াছাড়ির গুঞ্জন শুরু হলে বছরখানেক আগে রুমানা আমেরিকায় চলে যান। সেখানে ব্যবসায়ী এলিন রহমানের সঙ্গে পরিচয় হলে এক পর্যায়ে দু'জন প্রেমে জড়িয়ে পড়েন। এরপর তিনি দেশে না ফিরে এলিনকে বিয়ের সিদ্ধান্ত নেন।











